চলছে পবিত্র রোযা। দিনের বেলা রোযা রাখার পর, ইফতারে শরীরে শক্তি ফেরানোর জন্য সঠিক পানীয় নির্বাচন করা খাবারের মতোই গুরুত্বপূর্ণ। এমন সময় ঠিক কোন কোন পানীয় পান করলে শরীরে এনার্জি বজায় থাকবে জেনে নিন।
পানি:
রোযা রাখার পর শরীরের হাইড্রেশন প্রয়োজন হয়। তবে একবারে খুব বেশি পানি পান করা ঠিক নয়। কারণ এ সময় পেট খালি থাকলে, অতিরিক্ত চাপ পড়তে পারে। এর পরিবর্তে ধীরে ধীরে পানি পান করুন। এটি ধীরে ধীরে আপনার শরীরকে পুনরায় হাইড্রেট করতে সহায়তা করে।
টক দই বা বাটারমিল্ক শরবত:
আরও একটি দুর্দান্ত পানীয় হলো টক দই শরবত বা বাটারমিল্ক। এই পানীয়গুলো শর বাকি অংশ পড়ুন...
মোঘল স্থাপত্য শিল্পের এক ঐতিহাসিক নিদর্শন চট্টগ্রামের কদম মুবারক শাহী জামে মসজিদ। এই মসজিদের গঠন, অবকাঠামো, নির্মাণশৈলী, কারুকার্য আকৃষ্ট করে সকলকেই।
জানা যায়, মোঘল শাসক মুহম্মদ শাহ্র শাসনামলে তার নির্দেশে প্রথম মোতোয়াল্লি মুহম্মদ ইয়াসিন খান ১৭১৯ খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণকাজ শুরু করেন। ১৭২৩ সালে নির্মাণ শেষ হয়।
তিনি পবিত্র মদিনা শরীফ থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত কদম মুবারকের ছাপ সম্বলিত পাথর সংগ্রহ করে এনেছিলেন। সেই থেকে মসজিদটির নাম হয়- কদম মুবারক মসজিদ। ন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। গত জুমুয়াবার মন্ট্রিয়লে আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে সে এই সিদ্ধান্তের কথা জানায়।
ট্রুডো দীর্ঘদিন ধরে মন্ট্রিয়লের পাপিন্যু নির্বাচনী এলাকার সংসদ সদস্য ছিলো। প্রথমবার লিবারেল পার্টির মনোনয়ন পেতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল। তিনবারের এমপি হিসেবে সে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী এলাকার লিবারেল সদস্যদের কাছ থেকে বিদায় নেয়। এ সময় উপস্থিত সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়ে।
বিদায়ী অনুষ্ঠানে ট্রুডো বলেছে, তার পরিবারের তিন প্রজন্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের মিত্র দেশ পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এ লক্ষে কাজ শুরু হয়ে গেছে বলেও জানায় সে। খবর বিবিসির।
পোল্যান্ডের পার্লামেন্টে এক বক্তব্যে টাস্ক বলেছে, সরকারের লক্ষ্য আগামী কয়েক মাসেই বিস্তারিত তথ্য জানানো। পোল্যান্ডে প্রাপ্তবয়স্ক সব পুরুষের জন্য ব্যাপক মাত্রায় সামরিক প্রশিক্ষণের প্রস্তুতি নেওয়ার চেষ্টা চলছে।
টাস্ক বলেছে, আমরা এই বছরের শেষ নাগাদ এমন একটি মডেল তৈরি করতে চাই, যাতে পোল্যান্ডের প্রতিটি প্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগলিক দূরত্ব হ্রাস করতে বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার করিডোর চেয়েছে মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা। খবর এনডিটিভির।
স্থানীয় সময় গত জুমুয়াবার রাজধানী শিলংয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রসঙ্গে বলেছে সে।
সাঙমার প্রস্তাবিত এই করিডোরটির দৈর্ঘ্য হবে ১০০ কিলোমিটার বা তার চেয়ে বেশি। এটি মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বন্দরশহর হিলিকে সংযুক্ত করবে। মহেন্দ্রগঞ্জ ও হিলি দুই শহরেরই সঙ্গে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র। একই সঙ্গে এই দুই দেশের দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ জানায় সে।
এক সাক্ষাৎকারে জেনারেল উপেন্দ্র বলেছে, ‘আমাদের স্বীকার করতেই হবে যে, চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় ১০০ শতাংশ। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে।’
পাকিস্তানের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপেন্দ্র বলেছে, গত বছরে কাশ্মীরে নিহতদের মধ্যে ৬০ শতাংশই প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার সন্ত্রাসী ইসরায়েল গাজা উপত্যকায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা বা ‘আনরোয়া’র কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করার কয়েক মাস পর ফিলিস্তিনিদের বিশেষ করে নির্দিষ্ট কিছু রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও মানসিক রোগের উপর এই নিষেধাজ্ঞার প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।
গাজাকে বসবাসের অযোগ্য করে তোলার লক্ষ্যে এবং ফিলিস্তিনিদেরকে জাতিগতভাবে নির্মূল করার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দখলদার সন্ত্রাসী ইসরায়েল সরকার অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা বা আনরো বাকি অংশ পড়ুন...












