আল ইহসান ডেস্ক:
জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তা-বে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। প্রবল বাতাসে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এ ছাড়া শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রেল চলাচলও বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির ব্যাপক অবনতি দেখে প্রাণহানি ঠেকাতে ২০ লাখ অধিবাসীকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টাইফুনের কারণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। নিখোঁজদের সবাই কানাগাওয়া প্রিফেকচারের বলে à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জন্মহার কমে যাওয়া ও জনসংখ্যার বার্ধক্যের কারণে অস্ট্রেলিয়ায় ২০৬০-এর দশকে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি হতে পারে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (২১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে দেশটির ট্রেজারি বিভাগ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দশকের পর দশক ধরে কম জন্মহারের প্রভাব পুষিয়ে জনসংখ্যা বাড়াতে অভিবাসনের ওপর নির্ভর করেছে অস্ট্রেলিয়া। তবে অভিবাসনের গতি কমে আসায় দেশটি জাপান, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো খারাপ অর্থনীতির পথেই এগোচ্ছে, যেখানে ইতোমধà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে দুই বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বর ও মিরপুর-১ নম্বরে আলাদাভাবে দুই যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
মিরপুর থানার ওসি হাফিজ বলেছেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।
এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একইসঙ্গে অনাকাঙ্খিত ক্ষতি বা ভাঙচুর à বাকি অংশ পড়ুন...
এর আগে শুক্রবার রাতে রিয়াদ এবং রাজধানীর পূর্বে আল-খারজ শহরে সতর্কতা জারি করে সৌদি সিভিল ডিফেন্স। পরবর্তীতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়। কিন্তু অল-ক্লিয়ার বার্তা পাঠানোর আগেই রিয়াদের ওলায়া এলাকায় বিকট শব্দ শোনেন এক রয়টার্স সাংবাদিক।
গত জুলাইয়ে রিয়াদের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর থেকে সৌদি আরবে একের পর এক হামলা চালাচ্ছে হুতি গোষ্ঠী। পাশাপাশি লোহিত সাগরেও সৌদি জাহাজকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালানো হচ্ছে।
এই হামলাগুলো বিশ্বব্যাপী তেল সরবরাহে নতুন হুমকি তৈরি করেছে। হরমুঠবাকি অংশ পড়ুন...
হযরত ফুজায়েল বিন আয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কে বলা হয়, তিনি একটা সময় ডাকাত সর্দার ছিলেন। তিনি তওবা করলেন, মহান আল্লাহ পাক উনার ওলী হলেন, তিনি মহাসম্মানিত সুন্নত মুবারক উনার পাবন্দ হয়ে গেলেন। একদিন হযরত ফুজায়েল বিন আয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র ইশার নামাযের ওযূ করলেন। ওযূ করার সময় প্রত্যেক অঙ্গ তিনবার ধোয়া মহাসম্মানিত সুন্নত মুবরক উনার অন্তর্ভূক্ত। কিন্তু তিনি তিনবার ধোয়ার জায়গায় ভুলে হাত ধোয়ার সময় দু’বার ধুয়ে ওযূ করে পবিত্র ইশার নামায পড়ে শুয়ে রইলেন।
শোয়ার সাথে সাথে তিনি স্বপ্নে দেখতে লাগলেন- মহান আল্লাহ পাà বাকি অংশ পড়ুন...
মানুষের আশা-আকাঙ্খা কতটুকু? মানুষ কতটুকু চায়? মানুষ কতটুকু মহান আল্লাহ পাক উনার কাছে আরজু করে। এ প্রসঙ্গে বলা হয়েছে, অনেক আগেকার ঘটনা। একলোক, জিনিসপত্রের দাম যখন খুব কম ছিল, সে বাজারে গিয়েছে, কিছু মাল-সামানা খরীদ করবে। সে জরুরত মনে করে বাজার থেকে এক কলসী তেল খরীদ করলো আট আনা দিয়ে। খরীদ করে সেই লোক মনে করলো যে, এক কলসী তেল তো হাতে করে আনা কঠিন। একটা মিন্তী বা কুলির দরকার রয়েছে। সে মিন্তী বা কুলি তালাশ করতে লাগল। তালাশ করতে করতে একটা মিন্তী পাওয়া গেল। তাকে সে জিজ্ঞেস করলো যে, তুমি আমার এই তেলের কলসীটা আমার বাড়ীতে পৌঁছিয়ে দিতে পারবে কি? à বাকি অংশ পড়ুন...
প্রকাশিত মার্কিন প্রতিরক্ষা ইন্সপেক্টর জেনারেলের প্রতিবেদনে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির প্রথম সরকারি চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে আরও স্বীকার করা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত কমে আসছে এবং সরবরাহ ব্যবস্থায় জট তৈরি হয়েছে।
এর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার দেয়া বক্তব্যের অসঙ্গতি দেখা যাচ্ছে। সোমবার ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি উন্নত ও অভিজাত অস্ত্র তৈরি করছে।’ এর আগে মার্কিন গণমাধ্যমে গোলাবারুদের ঘাটতির খবঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত বুধবার ভোররাতে দেশটির দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ট থেকে এর গভীরতা ছিল ৭০.৩ কিলোমিটার।
দ্য স্ট্রেইট টাইমস এ খবর দিয়েছে।
এর আগে এই মাসের শুরুতে টানা তিন দিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপাইন। ওই তিনটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে রিখটার স্কেলে ৬ দশমিক ৮, ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক ৬।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো সুনামির সতর্কতা জারি করা হ বাকি অংশ পড়ুন...
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনে হামলার পর সেটি বন্ধ করে দেয়া হয়েছে। এতে জ্বালানির মূল্য আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশটি একটি ড্রোন হামলার পর সাময়িকভাবে পাইপলাইনটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। খবর রয়টার্সের।
বাগদাদ ও রিয়াদ উভয়পক্ষই জানিয়েছে, ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের তৎপরতা রয়েছে, এমন একটি এলাকা থেকেই এই হামলাটি চালানো হয়েছে। হামলার জবাবে শনিবার (১২ সেপ্টেম্বর) এক সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে ইরাক।
আরব উপদ্বীপ জুড়ে বিস্তৃত ১ হাজার ২০০ কিলোà বাকি অংশ পড়ুন...
ব্রিটিশ বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরাক ও ইরানের মধ্যকার শলামচেহ সীমান্ত পারাপার কেন্দ্রটি বন্ধের নির্দেশ দেয় ইরাক সরকার।
সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরবে হামলার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে একটি বড় আকারের অভিযান চলছে। এর আগে শুক্রবার সৌদি আরব জানায়, ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন দিয়ে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পূর্ব-পশ্চিম পাইপলাইনে’ হামলা চালানো হয়। এরপরই সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন।
হরমà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আজ ইয়াওমুস সাবত (শনিবার) সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার ২৯ তারিখ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল আহাদ (রোববার) ১৫ রবি’ ১৩৯৪ শামসী, ১৩ সেপ্টেম্বর ২০২৬ খৃঃ হবে পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার ১লা তারিখ।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, তবে পবিত্র সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ১৬ রবি’ ১৩৯৪ শা বাকি অংশ পড়ুন...












