নিজস্ব সংবাদদাতা:
কমিউটার ট্রেনে স্বল্প দূরত্বে যাতায়াত করা শিক্ষার্থীদের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই সুবিধা পেতে শিক্ষার্থীদের অবশ্যই সরকার নির্ধারিত ‘ইউনিফাইড পরিচয়পত্র’ (ইউনিফাইড আইডি) থাকতে হবে।
এ লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের ইউনিফাইড পরিচয়পত্র চালুর কার্যক্রম শুরু হয়েছে।
সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দেশের সব মাদ্রাসার প্রধান ও সংশ্লিষà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুধ ও গোশত উৎপাদন বাড়ানো, গবাদিপশুর উন্নত জাত সম্প্রসারণ, রোগ নিয়ন্ত্রণ এবং খামারিদের সেবা বাড়াতে প্রাণিসম্পদ খাতে প্রায় ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। চিড়িয়াখানা আধুনিকায়ন থেকে শুরু করে ভেটেরিনারি হাসপাতাল নির্মাণ, কৃত্রিম প্রজনন ও হাঁস-মুরগির খামারের সক্ষমতা বাড়ানো- এমন নানা লক্ষ্য নিয়ে ৩৪টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। তবে এসব প্রকল্পের অধিকাংশ এখনো অনুমোদন পায়নি। কোনোটি মূল্যায়নের পর্যায়ে, আবার কোনোটি সংশোধন ও যাচাই-বাছাইয়ের মধ্যে রয়েছে।
প্রাণিজাত খাদ্যের মà বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
উখিয়ার ইনানীতে নলকূপ খননকালে উদগীরিত গ্যাসের আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ অব্যাহত রয়েছে। টানা ১৫ দিন ধরে দুর্ঘটনাস্থল ও গ্যাসের তীব্রতা পর্যবেক্ষণ শেষে টেকনিক্যাল টিম ও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাময়িক কোনো পকেট গ্যাস নয়; বরং এর নিচে রয়েছে একটি বড় রিজার্ভার বা গ্যাসের আধার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ৯ সদস্যের প্রতিনিধি দল।
এসময় প্রতিনিধি দলটির প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জ বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর ঘটনাস্থল ছাইকোলা বাজারে গিয়ে ভুক্তভোগী ডিলার, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, স্থানীয় বাসিন্দা, আনসার, গ্রাম পুলিশ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন কমিটির সদস্যরা। এ সময় তদন্ত কমিটির সাথে উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ ও থানার ওসি অলিউর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী বলেন, মঙ্গলবার থেকে কাজ শুরু করেছি আমরা। সেখানে তিনজন ডিলার ছিলেন সার বিতরণে। তার মধ্যে একজনে বাকি অংশ পড়ুন...
বৈঠককে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্যহীন পরিবেশ) লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
জানা যায়, অ্যান্টালিয়ায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে আয়োজিত এই বৈঠকে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন দেশের পারস্পরিক অংশীদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে আলোকপাত করা হয়েছে। আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক সমন্বয়ের ওপর জোর দেন তারা।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ তুরস্কের আন্তালিà বাকি অংশ পড়ুন...
শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, মঙ্গলবার রাতে বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে আসলে কে বা কারা বাসটিতে আগুন দেয়। তবে বাসে কোনো যাত্রী ছিল না। চালক ও তার একজন সহকারী ছিলেন। তারা কেউ হতাহত হননি।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনো পুরোপুরি নেভেনি। কে বা কারা আগুন দিয়েছে, খোঁজার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দà§ বাকি অংশ পড়ুন...
রোববার (৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে রহিমা ট্রেডার্সসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। এতে ওই ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জানা গেছে, কিশোরদের একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে তা মধুপুর গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার বিএনপির দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আড়িয়াঘাট বাজারে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সংঘর্ষের ঘটনায় মধুপর উত বাকি অংশ পড়ুন...
সরেজমিন ওই এলাকায় গিয়ে ওই রাস্তার কাজ না কার সত্যতা মিলেছে। স্থানীয় বাসিন্দা হাকিম আলী সরকার বলেন, রাস্তা দিয়ে এলাকার কয়েকটি বাড়ির লোকজন চলাচল করে। রাস্তা ইট দিয়ে পাকা করার জন্য বরাদ্দ হলেও কাজ করা হয়নি।
আরেক বাসিন্দা মোজাম্মেল হোসেন মিয়াজী বলেন, এই রাস্তাটি না হওয়ায় অনেক ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে। আর বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে।
এদিকে, গত ১০ জুন ২০২৬ তারিখে দেয়া ওই আবেদনে কামরুল হাসান সরদার উল্লেখ করেন, মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের আবেদন আলী সরদারের বাড়ি থেকে মজুমদার বাড়ি হয়ে আয়েত আলà§ বাকি অংশ পড়ুন...
যুক্তরাজ্যে অবস্থিত দ্বিতীয় একটি সামরিক ঘাঁটি থেকে অন্তত ১০টি মার্কিন বিমানবাহিনীর জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের সাফোকের আরএএফ মিলডেনহল ঘাঁটি ছেড়ে উড়োজাহাজগুলো ইউরোপের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্কটল্যান্ডের প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করে।
সংবাদমাধ্যম বিবিসি ভেরিফাইয়ের পর্যালোচনা করা উড়োজাহাজ চলাচলের তথ্য থেকে এসব গতিবিধি শনাক্ত করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের হুমকির আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিবিসি স্বাধীনভাবে এ দাবির সত্ঠবাকি অংশ পড়ুন...
সুজন মোল্লা নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, সুজন মোল্লাসহ তিনজন গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখার কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। পরে তারা কার্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।
গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক আনোয়ার জাহিদ বলেন, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আমরা বাইরে কাজ করছিলাম। বিকেলে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে কার্যালয়ে এসে একটি দঠবাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, যে গুদামটিতে আগুন লেগেছে সেটি মূলত একটি মবিলের গোডাউন। মবিল ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা ও ভয়াবহতা অত্যন্ত বেশি। ড্রাম বিস্ফোরণের আতঙ্কে রয়েছেন আশপাশের মানুষ। এলাকাটি পুরোপুরি ঘিঞ্জি এবং বাসাবাà বাকি অংশ পড়ুন...












