মঙ্গলবার (৩ নভেম্বর) ই-রিকশার নিবন্ধন, চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি জানান, মঙ্গলবার থেকে ই-রিকশার নিবন্ধন আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। তবে এই ফরম কোনোভাবেই সড়কে চলাচলের অনুমতিপত্র হিসেবে বিবেচিত হবে না। এটি কেবল নিবন্ধনের জন্য আবেদন করার ফরম। আবেদনকারীদের প্রথমে নির্ধারিত নীতিমালা অনুসারে ই-রিকশা প্রস্তুত করতে হবে এবং বুয়েটের ক্লিয়ারেন্স সংগ্রহ করতে হবে। এরপর স্থানীয় সরকার বিভাগ জারি করা ‘সিটি করপোরেশন এলাক বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (৩ নভেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এদিকে বুধবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রা বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (৩ নভেম্বর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের দু’নেতাকে নিয়ে প্রতিনিধিদল গঠন করেছেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। তার সঙ্গে প্রতিনিধিদলের অপর সদস্য হিসেবে থাকছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তারা সিউলে অনুষ্ঠিতব্য ঠবাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি সেলিম ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন।
আদালতে শাহজালাল রুমীর জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।
মামলার বিবরণ অনুযায়ী, টঙ্গীর একটি মাদরাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে সেখানে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা দঠবাকি অংশ পড়ুন...
ইরানের বিরুদ্ধে যুদ্ধের সুযোগে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস কোম্পানিগুলো বিপুল মুনাফা লুফে নিয়েছে। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে দেশটির ৫১টি বড় জ্বালানি কোম্পানি সম্মিলিতভাবে ১৩ হাজার কোটি ডলারের বেশি মুনাফা করেছে। অথচ যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাড়তি জীবনযাত্রার ব্যয়ের চাপে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ।
সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে কোম্পানিগুলোর এই মুনাফার চিত্র উঠে এসেছে। ২০২৫ সালের একই সময়ে এসব কোম্পানির সঠবাকি অংশ পড়ুন...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও বিভিন্ন ভাতা বাস্তবায়নের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে কয়েকটি পোশাক কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকরা। একপর্যায়ে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের মুখে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ দিকে জানা যায়, বিকেলেও সাভারের হেমায়েতপুরে ঢঠবাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (০৩ নভেম্বর) গাড়িচালক আলী হোসেন বাচ্চুর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বাকির হোসেন ও ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
ঘটনার বিষয়ে গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চু গণমাধ্যমকে অভিযোগ করেন, গত ২৩ আগস্ট সকালে বিচারকের খাসকামরায় ডেকে নিয়ে তাকে মারধর করা হয়। তার দাবি, গাড়ির লগবইয়ে সময় উল্লেখ করা নিয়ে কথা-কাটা বাকি অংশ পড়ুন...
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, ধলপুর সিটি পল্লী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে ও প্রকাশ্যে মাদক কেনাবেচা করে আসছিল। এলাকাটিতে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগে ছিলেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীরা মাদকের ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
পুলিশ সূত্র জানায়, এর আগে ওই এলাকা থেকে একাধিক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে মুক্তি পেয়ে তাদের অনেকে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এতে মাদক কারবারের কার্যক্রম বন্ধ করা কঠিন হয়ে পড়ছিল। এ ঠবাকি অংশ পড়ুন...
দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটননির্ভর দেশ থাইল্যান্ডে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) পর্যটনকেন্দ্র ফুকেতে দুটি পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে ইহুদি ধর্মীয় ও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান হাবাদ কেন্দ্রগুলো বন্ধ এবং ইসরায়েলি পর্যটকদের প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানানো হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ফুকেতে অনুষ্ঠিত বিক্ষোভের প্রধান বক্তা ছিলেন থাইল্যান্ডের প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক কর্মী এবং সাঠবাকি অংশ পড়ুন...
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْئًا مَّرِيْئًا ﴿٤﴾
অর্থ: এবং তোমরা নারীদেরকে দাও তাদের মোহর খুশিমনে। এরপর তারা যদি স্বেচ্ছায় স্বাগ্রহে ছেড়ে দেয় কিছু অংশ তোমাদের জন্য তাহলে তা স্বাচ্ছন্দে ভোগ কর। (পবিত্র সূরা নিসা শরীফ : পবিত্র আয়াত শরীফ নং: ৪)
উল্লেখ্য, মোহর আহলিয়ার ন্যায্য অধিকার। তার অধিকার সে যেন সঠিকভাবে পায় এবং আহলিয়ার যেন অবমূল্যায়ন না হয়, এ ব্যাপারে আহলিয়ার প্রতি খেয়াল রাখতে হবে। মোহরের সম্মানিত শরীয়ত উনার হুকুম হলো, ১০ দিরহামের কম না হওà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ৭১ ও ২৪-এর পরাজিত ও পতিত শক্তিগুলো একত্রিত হয়ে দেশের সার্বিক অগ্রগতি ব্যাহত করতে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আশুলিয়া ও মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে শ্রমিক লীগের সন্ত্রাসীরা ঢুকে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার সম্পূর্ণ আন্তরিক এবং তা পূরঠবাকি অংশ পড়ুন...












