নিজস্ব প্রতিবেদক:
আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসায় সবচেয়ে বেশি জিপিএ পাওয়া যায়। সকলে আমাকে বলল, এটার কী ব্যবস্থা করা যায়? আমি বললাম, আগামী দিন থেকে মাদ্রাসা ও স্কুল একই প্রশ্ন হবে। নাকি আলাদা হবে? কেন? আলাদা হওয়ার তো কোনো কারণ নেই। বাকি অংশ পড়ুন...
বাকৃবি সংবাদদাতা:
ফসল সংগ্রহের মৌসুমে পেঁয়াজের দাম কমে গেলে উৎপাদন খরচও তুলতে পারেন না কৃষক। আবার ভালো দামের আশায় পেঁয়াজ মজুত রাখলেও উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে পচন, অঙ্কুর গজানো ও ওজন কমে যাওয়ায় লোকসান গুনতে হয় তাদের। এই সংকট নিয়ে ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থা তৈরি ও পরীক্ষা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
তাদের উদ্ভাবিত ব্যবস্থায় সংরক্ষণ কক্ষের তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বায়ু চলাচল নিয়ন্ত্রণ করা যায়। প্রায় à§ বাকি অংশ পড়ুন...
কানাডার অভিবাসনব্যবস্থায় একাধিক পরিবর্তন ঘিরে অভিবাসনপ্রত্যাশী ও অস্থায়ী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থায়ীভাবে বসবাসের আবেদন, দক্ষ কর্মীদের নির্বাচন এবং শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়ার প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু হওয়ায় আবেদনকারীদের অনেককেই নিজেদের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হচ্ছে।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) গত ১৬ অক্টোবর ঘোষণা করেছে, আগামী ৩ নভেম্বর থেকে এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় দক্ষ কর্মীদের মূল্যায়নের নিয়মে পরিবর্তন আসবে। নতুন ব্যবস্থাঠবাকি অংশ পড়ুন...
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২৬) ও পরিকল্পনা প্রণয়ন (২০২৬-২৭)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ও বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে ভালো গবেষণার ফলেই আজ আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ। চাষের মাছের উৎপাদন, গুণগত মান এবং খাদ্য ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তবে জলবায়ু পরিবর্তন ও মানুষের সচেতনতার অভাবে প্রাকৃতিক মাছের প্র বাকি অংশ পড়ুন...
পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে পাঠানো পদত্যাগপত্রের একটি অনুলিপি সংবাদমাধ্যম ডনের হাতে এসেছে। এতে বিচারপতি কায়ানি বলেন, ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) ও লাহোর হাইকোর্টে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের বিষয় ছিল।
তিনি লেখেন, ‘বিচারিক সেবার এই বছরগুলো আমার জীবনের অন্যতম অর্থবহ ও তৃপ্তিদায়ক সময়। আমার কর্মজীবনে আমি ২৩ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি করেছি। সবসময়ই আমার লক্ষ্য ছিল সংবিধান সমুন্নত রাখা, মৌলিক অধিকার রক্ষা করা এবং কোনো ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই ন্যায়বিচার নিশ্চিত করা। তবে আমার বিবেচনায়, ২৬তম ও ২৭তম সংবিধান সংশোঠবাকি অংশ পড়ুন...
১৪৫ কোটির বেশি মানুষের বসতি নিয়ে আফ্রিকা বিশ্বের দ্বিতীয় জনবহুল মহাদেশ এবং খুব দ্রুতই এটি পৃথিবীর সর্ববৃহৎ কর্মক্ষম জনসংখ্যার অধিকারী হতে চলেছে। একইভাবে বাদ পড়ে আছে ৬৫ কোটি মানুষের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল। মধ্যপ্রাচ্যেরও কোনো স্থায়ী কণ্ঠস্বর নেই। নিরাপত্তা পরিষদ আজও ১৯৪৫ সালের কাঠামোতেই অবরুদ্ধ হয়ে আছে।
পরিষদটি আসলে কী, তা মনে রাখা প্রয়োজন। ১৫টি দেশ সেই টেবিলে বসে। পাঁচটি দেশ স্থায়ী আসন ও ভেটো ক্ষমতার অধিকারী। বাকি ১০টি অস্থায়ী সদস্যদেশ অঞ্চলভিত্তিক বিন্যাসের মাধ্যমে দুই বছরের মেয়াদে সাধারণ পরিষদ দ্বারা নির্ বাকি অংশ পড়ুন...
ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যার নির্মাণকাজ শুরু হয়েছিলো এখন থেকে প্রায় সাড়ে তিন’শ বছর আগে এবং যে কাজ আর শেষ হয়নি।
কেন শেষ হয়নি সেই কাজ? আর কেনই বা নির্মাণ করা হয়েছিলো এই দুর্গ? এসব প্রশ্নের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস।
মোঘল শাসক আলমগীর রহমতুল্লাহি আলাইহি উনার (আওরঙ্গজেব) শাসনামলে দুই দফায় বাংলার সুবেদার ছিলেন শায়েস্তা খান। এর মধ্যবর্তী সময়ে এক বছরের বেশি ঢাকায় সুবাদার হিসেবে এসেছিলেন তার ছেলে যুবরাজ মুহম্মদ আজম। তার সময়েই ঢাকায় লালবাগ কেল্লার নির্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ট্রেনের যাত্রায় ভোগান্তি কমেনি যাত্রীদের। সরকারি ব্যবস্থাপনার বাইরে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া ট্রেনেও সেবার মানে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। সময়মতো ট্রেন না ছাড়া, পথে ইঞ্জিন বিকল হওয়া, কামরায় গাদাগাদি করে যাতায়াত এবং শৌচাগারসহ প্রয়োজনীয় সুবিধার ঘাটতি- সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে।
রেলওয়ের প্রত্যাশা ছিল, বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেন পরিচালনা করলে বাণিজ্যিক দক্ষতা বাড়বে, পরিচালন ব্যয় কমবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে। প্রায় তিন দশক আগে শুরু হওয়া এই উদ্যোগে রেলওয়ের আয় ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে সয়েল টেস্টের কাজে বাধা দিয়ে দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে গেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে মাঠ পুনরুদ্ধারে আইনি পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গণজমায়েত ও বিক্ষোভ মিছিল নিয়ে গবেষণা মাঠে গিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় মাঠে টানানো গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সাইনবোর্ড সরিয়ে দেন তারা।
পাশাপাশি ২৮ অক্টোবর উদ্বোধà বাকি অংশ পড়ুন...
গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এবং বাকী ৫৬টি মুসলিম দেশ বিশেষভাবে এদিনটি পালন করেছে। (নাউযুবিল্লাহ) ১৯৪৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সনদ (টঘ ঈযধৎঃবৎ) কার্যকর হওয়ার মাধ্যমে এই বিশ্ব সংস্থা টি যাত্রা শুরু করেছিল।
১৯৪৫ সালে। যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট রুজভেল্টের মৃত্যুর ঠিক চার দিন পর, ১৯৪৫ সালের ১৬ এপ্রিল বিকেলে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয় প্রেসিডেন্ট ট্রুম্যান। ১২ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট রুজভেল্টকে স্মà বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ছয়টি গম্বুজ, তিনটি মেহরাব ও চার কোণের মিনারবিশিষ্ট এই মসজিদ অতীতের ইতিহাস বহন করছে।
‘ঝিনেদার ইতিহাস’ বইয়ের তথ্য অনুযায়ী সুলতান আলাউদ্দিন হোসেন শাহর উত্তরসূরি সুলতান নাসির উদ্দিন নুসরত শাহ ১৫১৯ সালে বাবার মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন। ১৫৩২ সাল পর্যন্ত তার শাসনামলে রাজধানী গৌড় থেকে ঢাকায় যাওয়ার পথে তিনি বেশ কয়েক দিন ঝিনাইদহের শৈলকুপায় অবস্থান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দরবেশ আরব শাহ। জনপদটির প্রাকৃতিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
লইট্টা, ছুরি, পোয়া কিংবা ফাইস্যা-পরীক্ষিত চার প্রজাতির মাছের শুঁটকিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক বা ক্ষুদ্র প্লাস্টিক কণা। বাদ যায়নি বাগদা ও হরিণা চিংড়ির শুঁটকিও।
দেশের চার উপকূলীয় এলাকা থেকে সংগ্রহ করা এসব শুঁটকির প্রতিটি নমুনায় প্লাস্টিক কণা পেয়েছেন গবেষকেরা। সবচেয়ে বেশি পাওয়া গেছে সুন্দরবনের দুবলার চরের লইট্টা শুঁটকিতে। এরপর রয়েছে কক্সবাজারের বাগদা চিংড়ির শুঁটকি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। এতে প্রতি গ্রাম শুঁটকিতে ০.২৫ থেকে ১.৩০টি প্লাস্টিক কণা পাওয়া গেছে। শনাক বাকি অংশ পড়ুন...












