আমাদের পেয়ারা নাবীজী
আপনাতে জান দিতেও রাজি
প্রাণের প্রিয় অ-তুলনীয়
শাহে মাদানী আক্বাজী
দিদার পেতে প্রতি রাতে
দরূদ সালাম শানে ভেজি
স্মরণ মাঝে সকাল সাঝে
দিলে মিলে কারুকাজি
নূরী নাজাত নূরী শাফায়াত
সব-ই যে মুবারক মর্জি
আখেরী রসূল ঈমানে মূল
মোদের মালিকে মাওলাজী
শুকরিয়াতান সব আশিকান
হামেশা থাকি মুহতাজি
মহান শাফি মহান কাফি
খোদায়ী সেরা সিরাজী
অতি-উদার অতি-শানদার
জানি আপনি বে-নিয়াজী
হাবীবে পাক হুযূরে পাক
কবুল করুন আমায় আজি
দানুন নিছবত দানুন কুরবত
মুর্শিদী উছীলায় আরজি
বাকি অংশ পড়ুন...
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلشَّيْخُ فِىْ اَهْلِهٖ كَالنَّبِىِّ فِىْ اُمَّتِهٖ وَفِى رِوَايَةٍ اَلشَّيْخُ لِقَوْمِهٖ كَالنَّبِىِّ فِى اُمَّتِهٖ
অর্থ : হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, শায়েখ বা মুর্শিদ ক্বিবলা তিনি উনার অধীনস্থদের নিকট, অপর বর্ণনায় রয়েছে, উনার সম্প্রদায়ের নিকট তদ্রুপ সম্মানিত ও অনুসরণীয় যেমন হযরà বাকি অংশ পড়ুন...
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ
অর্থ: আমি আসমান ও যমীন এবং এতদুভয়ের মধ্যে যা কিছু আছে তা ক্রীড়াচ্ছলে অর্থাৎ খেলাধুলার উদ্দেশ্যে সৃষ্টি করিনি। (পবিত্র সূরা আম্বিয়া শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৬)
এবং পবিত্র হাদীছ শরীফ উনার বিখ্যাত ও বিশুদ্ধ কিতাব ‘মুস্তাদরাক লিল হাকিম শরীফ ’উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালà বাকি অংশ পড়ুন...
একখানা মহাসম্মানিত নূরুল ফাত্হ মুবারক থাকা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তা অর্জনের চেয়েও অধিক মুহব্বতের:
এ প্রসঙ্গে কিতাবে একটি ওয়াক্বেয়া বর্ণিত রয়েছে- “বলখ শহরে একজন ব্যবসায়ী ছিলেন, যিনি অনেক সম্পদশীল ছিলেন। দুনিয়াবী ধন সম্পদের পাশাপাশি উনার নিকট এক অমূল্য রতœ মুবারক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ৩ খানা মহাসম্মানিত নূরুল ফাতহ মুবারক সংরক্ষিত ছিলো। ঐ ব্যবসায়ীর দুইজন পুত্র সন্তান ছিলো। ব্যবসায়ীর ইন্তেকালের পর দুই ছেলে তাদের পিতার সমস্ত সম্পদ নিজেদের মধ্যে সমান সমান ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর, বহুমুখী ও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি দুই দেশের সামগ্রà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন "হামাস" জানিয়েছে, দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে এবং এর দায় শান্তি পরিষদের ওপর বর্তায়।
হামাস আন্দোলন এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে যে, শীত মৌসুমের আগমনকে সামনে রেখে ইসরায়েল গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দিয়ে ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে।
হামাস আরো জানিয়েছে, দখলদার ইসরায়েলের এই জঘন্য অপরাধের দায় শান্তি পরিষদ এবং পরিষদের উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভের ওপর বর্তায় এবং তাদের নিষ্ক্রিয়তা গাজার শরণ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে ১১টি পণ্য আমদানিতে ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউসেন্স) আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এ সুবিধার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানির সুযোগ পঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উপহারের মোড়কে ঘুষ লেনদেনকে বৈধতা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে বক্তব্য প্রত্যাহার, সরকারের অবস্থান স্পষ্ট করা এবং প্রতিমন্ত্রীর জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে টিআইবি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি জানায়, গত ১০ নভেম্বর এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদেঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অবকাঠামো নির্মাণের পর বাস লেন তুলে দিয়ে সড়কটিকে সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা। একই সঙ্গে প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সব নথিপত্র সংরক্ষণ করে অনিয়ম, কারিগরি ত্রুটি ও দায়িত্বে অবহেলার বিষয় তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত ২১টি বহুতল আবাসিক ভবনে ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস করছে দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা। কেন্দ্রটি চালুর পর বেশিরভাগ রুশ নাগরিক ফিরে গেলে কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে কমবেশি দুই হাজার জন। সেক্ষেত্রে প্রকল্প এলাকায় যেসব ভবন রয়েছে, তাতেই হয়ে যাবে তাদের আবাসনব্যবস্থা। কিছু ফ্ল্যাট থাকতে পারে ফাঁকাও। এরপরও সেখানে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন চারটি বহুতল ভবন, একটি ভবনের সম্প্রসারণ এবং অতিরিক্ত ল্যাবরেটরি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে উপজাতি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার উপজাতি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সংসদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে ৪৩৫ বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা à বাকি অংশ পড়ুন...












