SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%সাইট%' OR titleBn LIKE '%সাইট%' OR descriptionEn LIKE '%সাইট%' OR descriptionBn LIKE '%সাইট%' OR slug LIKE '%সাইট%' OR metaTag LIKE '%সাইট%' OR metaDescription LIKE '%সাইট%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির নীতিমালা, ২০২৬ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এডিআর-এর এই কার্যক্রমে যোগ্য ও সক্ষম প্রতিষ্ঠান যুক্ত হলে খেলাপি ঋণ আদায়ের প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ-সং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন নামে চালু হচ্ছে আরেকটি সাইট। একইভাবে একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে ভিন্ন নামে আবার শুরু হচ্ছে কার্যক্রম। প্রযুক্তির এ ফাঁক কাজে লাগিয়ে দেশে দ্রুত বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া। পুলিশ বলছে, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি নতুন জুয়ার সাইট খোলা হচ্ছে।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) তথ্যানুযায়ী, ১ মে থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে প্রায় ৫৮৬টি অনলাইন জুয়ার সাইট সক্রিয় ছিল। এসব সাইটে জুয়ার লেনদেনে ব্যবহৃত হচ্ছে ৩ হাজার ৮৬৪টি মোবাইল ব্যাংকিং (এমএফএস) হিসাব ও ১৯৮টি ব্ বাকি অংশ পড়ুন...
এতে বলা হয়, জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য চট্টগ্রাম নগরের মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিটের মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের বেশকিছু এলাকায় রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
এই এলাকাগুলো হলো- নগরীর বদরুতলা, বড় গ্যারেজ, জাতি শাহ মাজার, আরাকান রোড ও আশপাশের এলাকা, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, বহদ্দারহাট, শোলকবহর, বারইপাড়া, খালিয়াপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার, রাহাত্তারপুল ও আশপাশের এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগেই কা বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমানবাহিনীর একটি প্রত্যন্ত ঘাঁটিতে বিমান দুর্ঘটনায় আট আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় মধ্যাহ্নের পরপরই ওই বেসামরিক বিমানটি কেপ নিউনহ্যামের কাছে বিধ্বস্ত হয়। সেখানে একটি দূরপাল্লার রাডার সাইটের বিমানবন্দর রয়েছে।
তবে বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রীদের পরিচয় বা তারা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। তবে মার্কিন বিমানবাহিনীর আলাস্কান কমান্ডের প্রধান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিশ^বিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ আগস্ট পবিত্র পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ ঈদে নুরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে সরকারের এ সংক্রান্ত নির্দেশনার কপি সংযুক্ত করা হয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপনের আহ্বান জানানো হয়।
বিশেষ কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করতে হবে। কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল, হামদ- বাকি অংশ পড়ুন...
হরমুজ প্রণালিতে এক বিশেষ ও গোপন নৌপথ চালু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই পথ ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পৌঁছে দিচ্ছে তারা। ইরান এবং যুক্তরাষ্ট্র এই প্রণালিতে পাল্টাপাল্টি নৌ-অবরোধ অব্যাহত রাখলেও তেল পরিবহনের নতুন এই তথ্য সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
কর্মকর্তারা জানান, এই পথ দিয়ে প্রতিদিন প্রায় এক কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালি দিয়ে বের হয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রবেশ করছে। যুদ্ধ শুরুর আগে প্রণালিটি দিয়ে যে পরিমাণ তেল পরিবহন হতো, বর্তমান পরিমাণ তার প্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সেনাবাহিনীর মেজর, পুলিশ সুপার (এসপি) ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল চৌধুরী (৪০)। তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র, নিয়োগসংক্রান্ত কাগজপত্র, পোশাক ও ওয়াকিটকিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করতে ‘সার ডিলার নিয়োগ ও সার ডিলার সংরক্ষণ সংক্রান্ত নীতিমালা-২০২৫ (সংশোধিত)’ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ লক্ষ্যে সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিদপ্তর থেকে গতকাল রোববার একটি অফিস আদেশ জারি করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম আদেশে স্বাক্ষর করেন।
জারি করা নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিটি উপজেলায় ইউরিয়া ও নন-ইউরিয়া সার বিতরণের জন্য ন্যূনতম ৯ জন ডিলার রাখতে হবে। তবে, সংশ্লিষ্ট জেলার চাহিদা ও কৃষি উৎপাদনের প বাকি অংশ পড়ুন...
পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে একটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএস পাঠানো হবে।
এরপরের স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর একটি খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জনসাধারণ এ বিষয়ে মতামত দিতে পারে।
খসড়ায় র্যাবের বিদ্যমান কাঠামোকে আইনি ভিত্তি দিয়ে বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত এ ইউনিট গঠনের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে বাহিনীটির দায়িত্ব, অভিযান পরিচালনার ক্ষমতা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা ও নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা কমিটি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আজাদ কাশ্মিরের নির্বাচন ও সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি নিয়ে ‘হলুদ সাংবাদিকতা’ করার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পাকিস্তান।
যদিও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি, তবে ৩ আগস্ট থেকে দেশটির কোথাও আলজাজিরার ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এর আগে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে আলজাজিরার বিরুদ্ধে ‘মনগড়া’ প্রতিবেদন প্রকাশের অভিযোগ তোলে। মন্ত্ বাকি অংশ পড়ুন...
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরুর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে। এখন থেকে দেশটির নতুন নাম নাওয়েরো প্রজাতন্ত্র। স্থানীয় ভাষার উচ্চারণ ও বানানের সঙ্গে মিল রেখেই এ পরিবর্তন আনা হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নাওয়েরোর প্রেসিডেন্ট ডেভিড অ্যাডিয়াং বলেন, ‘দেশের আন্তর্জাতিক পরিচিতিমূলক সংকেত বা কোডও বদলানো হবে। এতদিন আমাদের নাগরিকদের নাউরুয়ান বলা হলেও এখন থেকে তাদের দেই নাওয়েরো নামে ডাকা হবে।’
বৃহস্পতিবার সরকারের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপের মাধ বাকি অংশ পড়ুন...












