SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%পাসপোর্টের%' OR titleBn LIKE '%পাসপোর্টের%' OR descriptionEn LIKE '%পাসপোর্টের%' OR descriptionBn LIKE '%পাসপোর্টের%' OR slug LIKE '%পাসপোর্টের%' OR metaTag LIKE '%পাসপোর্টের%' OR metaDescription LIKE '%পাসপোর্টের%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
একসময়কার প্রভাবশালী পুলিশ কর্মকর্তা, সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত অগ্রগতি হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের পর তাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া প্রায় চূড়ান্ত।
নিজেকে তুরস্কের নাগরিক পরিচয় দিয়ে এবং পাঁচটি দেশের পাসপোর্ট ব্যবহার করে আন্তর্জাতিক আইন ফাঁকি দেয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হননি তিনি। দুবাই পুলিশের কাছ থেকে পরিচয় নিশ্চিত করতে চিঠি পাওয়ার পর বাংলাদেশ সরকারও আনুষ্ঠানিকভাকে তাকে ফিরিয়ে আনতে তৎপর। আমিরাত সরকারও তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আন্তরিকতার ইঙ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশি পাসপোর্টের মানের কোনও অবনমন হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ভিসা সমস্যার সঙ্গে অবৈধ পথে বিদেশ যাওয়া সম্পর্কিত। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সাংবাদিকদের শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশি পাসপোর্টের মানের কোনও অবনমন হয়নি। আমরা সাড়ে ৪ মাস হয়েছে সরকার গঠন করেছি। এর আগের থেকেই ভিসার সমস্যাগুলো বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা যেসব যেসব দেশগুলোতে তারা কর্মরত আছে, সেসব দেশে যেমন- আর বাকি অংশ পড়ুন...
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর ঘোষণা দিয়েছে। এই ভিসার আওতায় পর্যটকরা কোনো স্পন্সর বা হোস্ট ছাড়াই দুবাইসহ আরব আমিরাতে একাধিকবার যাতায়াত করতে পারবেন। খবর গালফ টুডের।নতুন এই ভিসার মাধ্যমে পর্যটকরা প্রতিবার প্রবেশের পর ৯০ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন। প্রয়োজনে এই মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো যাবে। তবে শর্ত অনুযায়ী, এক বছরে মোট অবস্থানের সময়কাল ১৮০ দিনের বেশি হতে পারবে না।জিডিআরএফএ জা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন ৭৬ যাত্রী। তবে গোয়েন্দা নজরদারিতে ইমিগ্রেশন পার হওয়ার পর পাঁচ যাত্রী আটকা পড়েন। এ খবর ছড়িয়ে পড়ার পর বিমানবন্দর থেকেই পালিয়েছেন আরও ৭১ যাত্রী। গত শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে গোয়েন্দারা।
এ তথ্য নিশ্চিত করে বিমানব্ন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, ঘটনাটি তারা খতিয়ে দেখছেন। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনার সঙ্গে জড়ি বাকি অংশ পড়ুন...
শনিবার (৪ জুলাই) রাতে মালয়েশিয়াগামী বিজি–৩৮৬ ফ্লাইটের ক্ষেত্রে এ ঘটনা ঘটে।বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটিতে মোট ২৮৮ যাত্রীর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। এর মধ্যে ১০ জনকে অফলোড করে ইমিগ্রেশন বিভাগ। এছাড়া জাল ভিসার কারণে আরো ৫ জনকে বোর্ডিং গেটে আটকে দেওয়া হয়। এ ঘটনার পর আরও ৬১ যাত্রী বোর্ডিং পাস নেয়ার পরও বোর্ডিং গেটে যাননি। এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, ওই ৬১ যাত্রীকে ছাড়াই শেষ পর্যন্ত ২১২ জন যাত্রী নিয়ে রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।এদিকে ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র বলছে, কোনো চক্রের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারি সেবা নিতে গিয়ে পাসপোর্ট অফিস ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সবচেয়ে বেশি মানুষ দুর্নীতি ও ঘুষের শিকার হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ এর প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
জরিপ অনুযায়ী, পাসপোর্টের সেবা গ্রহণে দুর্নীতির শিকার হওয়া খানার হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৮৪.৪ শতাংশ। যার হার গ্রামা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও ফিরছে দখলদার সন্ত্রাসী ইসরাইলে প্রবেশ করতে না পারার নির্দেশনা সম্পর্কিত ‘এক্সেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) বাক্যটি। একইসঙ্গে পাসপোর্টের ভেতরের পাতার নকশায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন।
নতুন ডিজাইনে যুক্ত করা হচ্ছে নতুন কিছু ছায়াছাপ (ওয়াটারমার্ক)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এতথ্য জানা গেছে।
২০২০ সালের শেষ দিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ শব্দবন্ধটি বাদ দেয়া হয়।
এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
লন্ডনভিত্তিক বৈশি^ক নাগরিকত্ব ও অভিবাসন বিষয়ক পরামর্শক হেনলি অ্যান্ড পার্টনার্স বিশে^র সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করেছে।
আগের তুলনায় সর্বশেষ সূচকে বাংলাদেশের পাসপোর্ট দুই ধাপ এগিয়েছে। বিশে^র শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ এখন ৯৩তম। এরআগে এ অবস্থান ছিল ৯৫-এ।
একটি দেশের নাগরিকরা তাদের পাসপোর্ট ব্যবহার করে বিশে^র কতগুলো দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় যাতায়াত করতে পারেন সেটির ওপর ভিত্তি করে এই সূচকটি তৈরি করা হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৭টি দেশে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করছেন বলে গুঞ্জন উঠেছে। বিষয়টি নিশ্চিত হতে বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তারাও শুনেছেন। তবে কোনো কর্মকর্তাই এমন তথ্য নিশ্চিত করতে পারেননি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আইজিপি বাহারুল আলম বলেন, ‘যারা বলছে তাদের কাছে শোনেন। আমি কিছু বলতে পারবো না।’
গত জানুয়ারিতেই আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে ব্যাপক রদবদল আসে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ২১ নভেম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় একগুচ্ছ প্রস্তাব দিয়েছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)।
গত বছরের ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পরবর্তী পদক্ষেপ হিসেবে এই বিস্তারিত প্রস্তাবনা জমা দিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া প্রস্তাবের ঋণখেলাপিদের নাম ও ছবি প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে। পাশাপাশি ঋণখেলাপিরা যেন আদালতের নির্দেশনা ছাড়া বিদেশ যেতে না পারেন; ঋণখেলাপিরা যাতে কোনো ব্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পাসপোর্ট অফিস জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন বন্ধ হওয়ায় অপেক্ষমাণ থাকা প্রায় এক লাখ আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া সহজ হয়েছে। বিগত সময়ে পুলিশ প্রতিবেদন প্রাপ্তিতে বিলম্বের কারণে সেগুলো ঝুলে ছিল।
এ বিষয়ে জানতে চাইলে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ শিহাব উদ্দিন খান বলেন, আগে অনেক আবেদনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য কাগজপত্র থাকা সত্তে¦ও পুলিশি প্রতিবেদন পেতে দেরির কারণে আবেদনকারীদের পাসপোর্ট পেতে বিলম্ব হয়েছে। এ কারণে পাসপোর্ট অফিস সম্পর্কেও জনসাধারণের মধ্যে নেতিবাচক মনোভাব সৃষ্টি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মাত্র তিনটি গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকলেই এখন সহজে সংশোধন করা যাবে এনআইডি কার্ড, এমনকি সেই সংশোধিত এনআইডি ব্যবহার করে পাসপোর্টও নবায়ন করা যাবে।
বাংলাদেশের অনেক নাগরিক পাসপোর্ট তৈরি করেছিলেন জন্ম নিবন্ধনের তথ্য অনুযায়ী। কিন্তু পরবর্তীতে এনআইডি তৈরি করার পর দেখা যায়- এনআইডি ও পাসপোর্টের বয়স বা নামের মাঝে বড় ধরনের অসঙ্গতি। জন্মসনদ দিয়ে পাসপোর্ট নবায়ন করা সম্ভব না হওয়ায় অনেকেই সমস্যায় পড়েছেন। আবার বিভিন্ন ইউনিয়ন পরিষদ জন্ম তারিখ পরিবর্তনের আবেদন গ্রহণ করছে না- এমন অভিযোগও এসেছে বহু নাগরিকের কাছ থেকে।
এ বাকি অংশ পড়ুন...












