খুলনা সংবাদদাতা:
নজরদারির অভাবে সুন্দরবনে আবারও দস্যুদের উৎপাত বেড়েছে। ইতিমধ্যে বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের খবর পাওয়া গেছে। ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে বনজীবীদের সব কেড়েও নিচ্ছে দস্যুরা। নতুন নতুন দস্যু দলকে বনের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখার কথা জানিয়েছেন বনজীবীরা। এ ছাড়া গত ১০ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২০ জেলে। এ অবস্থায় দস্যু দমনে ‘কম্বিং অপারেশন’ শুরু করেছে যৌথ বাহিনী।
স্থানীয় বনজীবীরা বলছেন, সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা। আত্মসমর্পণকারী এবং নতুন দল মিলে ২০টি বাহিনী এখন সক্রিয়। জেলেদে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশি ট্রলারসহ ২৪ জেলেকে অপহরণ করেছে ভারতের কোস্টগার্ড। জব্দ ট্রলারটির নাম এফবি সাফওয়ান। অপহৃত বাংলাদেশি জেলেদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারতীয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা দাবি করেছে, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ আন্তর্জাতিক নৌসীমার কাছে টহল দিচ্ছিল। সে সময় তারা আন্তর্জাতিক নৌ সীমা লঙ্ঘনের অভিযোগে একটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটকায়।
ট্রলার থেকে আটক করা হয় ২৪ বাংলাদেশী জেলেকে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম ( বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদাদতা:
মেঘনা নদীতে বেড়েছে সশস্ত্র ডাকাত দলের উপদ্রব। এতে উপকূলীয় প্রায় ৪০ হাজার জেলের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। গত কয়েক দিনে ট্রলারে হামলা, দুর্ধর্ষ ডাকাতি এবং অস্ত্রের মুখে জেলে অপহরণের ঘটনায় নদীজুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১১ জানুয়ারি রাতে হাকিমউদ্দিন মৎস্য ঘাট এলাকায় তিনটি ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি এবং আগ্নেয়াস্ত্রের মুখে চার জেলেকে অপহরণের ঘটনায় নদীজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহরণের পর কয়েক দফায় প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে জেলেরা ফিরে আসলেও প্রাণের ভয়ে সন্ধ্যার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মেঘনা নদীতে বর্তমানে প্রচুর পাঙাশ মাছ ধরা পড়ছে। গত কয়েক দশকের মধ্যে এত পাঙাশ মাছ ধরা পড়েনি। ইলিশ মাছ না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিচ্ছে পাঙাশ মাছ। মেঘনা নদীর তীরের মাছঘাট প্রতিদিন পাঙাশেন জমজমাট বেচাবিক্রিও হচ্ছে। এতে জেলেসহ মাছ ব্যবসায়ীরাও খুশি।
মেঘনা নদীর জেলে মোতালেব ব্যাপারী বলেন, নদীতে ইলিশ মাছ নেই। কিন্তু ইলিশ মাছের জাল ফেললে দুই একটা পাঙাশ মাছ ধরা পড়ছে। পাঙাশ মাছের জালে আরও বেশি ধরা পড়ছে। ইলিশের জালে পাঙাশ ধরা পড়ায় জেলেরাও খুশি। কারণ নদীর কারণ মাছের দাম বেশি। প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত শনিবার (৩০ আগস্ট) নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ নিয়মিত টহল কার্যে নিয়োজিত থাকাকালীন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ১২ জন জেলেসহ ‘এফবি মায়ের দোয়া’ নামক একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে।
ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক সমুদ্রসীমারেখা সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’। এ সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ রাডারের মাধ্যমে ট্রলারটিকে ‘ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত’ বলে সনাক্ত করে এবং দ্রুত ঘটনাস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি রাজধানীর শ্যামলীর একটি ছিনতাই আলোড়ন সৃষ্টি করে দেশজুড়ে। চাপাতি ধরে ওই ব্যক্তির কাছ থেকে ব্যাগ-মোবাইলের পাশাপাশি খুলে নেওয়া হয় গেঞ্জি ও জুতাও! এ ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটনে মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য।
তদন্ত কর্মকর্তারা বলছেন, ছিনতাই চক্রটি চাপাতি ও মোটরসাইকেল ভাড়া দেয় মাঠপর্যায়ে ছিনতাইকারীদের। প্রতিদিন ঢাকার একাধিক এলাকায় চাপাতি আর মোটরসাইকেল ভাড়া নিয়ে ছিনতাই কার্যক্রম চালায় চক্রটি। চাপাতি-মোটরসাইকেলের ভাড়া অগ্রিম পরিশোধ করতে হয় না তাদের, ছিনতাই শেষে মালামাল বিক্রির পর ভাড়া দিতে হয়। এমন বাকি অংশ পড়ুন...
পটুয়াখালী সংবাদদাতা:
সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে হচ্ছে গতকাল বুধবার (১১ জুন) মধ্যরাতে। ইতোমধ্যেই সমুদ্রযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন উপকূলের জেলেরা। দীর্ঘ দুই মাস পরে আবারও সমুদ্রে মাছ ধরতে নামছেন উপকূলীয় জেলেরা।
পটুয়াখালীর আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রজুড়ে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। ট্রলার পরিষ্কার, জাল সেলাই, ইঞ্জিন মেরামত, বরফ ও খাদ্য মজুতে এখন ব্যস্ত সময় পার করছেন হাজারো জেলে। এককথায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা।
জানা গেছে, ইলিশসহ সামুদ্রিক মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করতে ২০১৫ সাল থেকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নাফ নদের আরাকান নৌসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি। গত সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী।
কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর রোববার (৮ ডিসেম্বর) সকালে মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে আরাকান আর্মি। এর ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বাংলাদেশি জেলেস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় ছয়টি ট্রলারসহ ৫৮ জেলে ভুলবশত মিয়ানমার নৌসীমায় ঢুকে পড়েছিল; এ নিয়ে মিয়ানমার নৌবাহিনীর টহলরত একটি স্পিড বোট থেকে ওই ট্রলারগুলোকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তিন জেলে গুলিবিদ্ধ হন। এদের মধ্যে মৃত্যু হয় একজনের।
গতকাল জুমুয়াবার কোস্টগার্ডের টেকনাফ স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন জহিরুল হক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৬ অক্টোবর টেকনাফের শাহপরী দ্বীপ জেটি ঘাট থেকে ছয়টি ট্রলারে ৫৮ জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলছে বর্ষা, অথচ চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ইলিশসহ অন্যান্য মাছের দেখা নেই। জালে কাঙ্খিত মাছ ধরা না পড়ায় জেলেরা হতাশ। ফলে ধারদেনা পরিশোধের তাড়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে জেলেদের কপালে। মৎস্যবিজ্ঞানীরা বলছেন, পানিবায়ু পরিবর্তন, বৃষ্টিপাত কম, চর-ডুবোচর এবং নদী দূষণের কারণে এমন পরিস্থিতি। তবে জেলেদের হতাশ হওয়ার কারণ নেই বলে নিশ্চিত করেছেন দেশের শীর্ষ মৎস্যবিজ্ঞানী।
দীর্ঘ অপেক্ষার পর নদীতে জাল ফেলছেন জেলেরা। কয়েক ঘণ্টা পর আবার সেই জাল পানি থেকে তুলে দেখছেন মাছশূন্য জাল। এভাবে মাছের আশায় ছোটবড় জেলে নৌকা চষে বেড় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৪১৮ জন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান।
গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, উপকূলীয় এলাকার জেলেসহ সারাদেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৪১৮ জন। এর মধ্যে ১৪ লাখ ২০ আইডি কার্ড প্রদান করা হয়েছে।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আবদুর রহমান বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মহাখা বাকি অংশ পড়ুন...












