জালে নেই ইলিশের রুপালি ঝিলিক, চোখে চিন্তার ভাঁজ
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯২ শামসী সন , ১৪ জুলাই, ২০২৪ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চলছে বর্ষা, অথচ চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ইলিশসহ অন্যান্য মাছের দেখা নেই। জালে কাঙ্খিত মাছ ধরা না পড়ায় জেলেরা হতাশ। ফলে ধারদেনা পরিশোধের তাড়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে জেলেদের কপালে। মৎস্যবিজ্ঞানীরা বলছেন, পানিবায়ু পরিবর্তন, বৃষ্টিপাত কম, চর-ডুবোচর এবং নদী দূষণের কারণে এমন পরিস্থিতি। তবে জেলেদের হতাশ হওয়ার কারণ নেই বলে নিশ্চিত করেছেন দেশের শীর্ষ মৎস্যবিজ্ঞানী।
দীর্ঘ অপেক্ষার পর নদীতে জাল ফেলছেন জেলেরা। কয়েক ঘণ্টা পর আবার সেই জাল পানি থেকে তুলে দেখছেন মাছশূন্য জাল। এভাবে মাছের আশায় ছোটবড় জেলে নৌকা চষে বেড়াচ্ছে পদ্মা ও মেঘনায়। তবে দীর্ঘ অপেক্ষার পর দুই-একটি মাছের দেখা মিলছে।
ভরা বর্ষায় জালে মাছ ধরা না পড়ায় হতাশ জেলেরা। কারণ, জাল ও নৌকা তৈরিতে ধারদেনা তো আছেই। তার সঙ্গে পরিবারের ভরণ-পোষণ। এমন বর্ষায় জীবিকার পথ বন্ধ হওয়ায় উপক্রম হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ এমন হাজারো জেলের কপালে। অতীতে কখনো এমন পরিস্থিতিতে পড়েননি তারা। তারপরও মাছের দেখা মিলবে। সেই আশায় বুক বেঁধে আছেন জেলেরা।
জেলে সাইফুল সরকার বলেন, ধারদেনা করে জাল ও নৌকা তৈরি করেছি। নদীতে নামলেই প্রতিদিন নৌকার ইঞ্জিনের তেল খরচসহ প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হয়। কিন্তু ইলিশসহ অন্যান্য মাছ জালে ধরা না দেয়ায় ধারদেনার সেই ভার বেড়েই চলছে।
৬০ বছরের বৃদ্ধ জেলে কালু দেওয়ান বলেন, সেই শৈশব থেকে বাবার হাত ধরে ইলিশের নেশায় নদীতে। বছর ঘুরে বর্ষা ফিরে এলে মনে ঈদের মতো আনন্দ বিরাজ করতো। কারণ, নদীর পানিতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ। কিন্তু গত কয়েক বছরে সেই চিত্র পাল্টে গেছে। এখন দুই একদিন অপেক্ষার পরও কাঙ্খিত সেই ইলিশ ধরা পড়ছে না।
চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এমন জেলের সংখ্যা ৫০ হাজার। আর তাদের পরিবারের সদস্য মিলিয়ে দুই লাখেরও বেশি। ভরা মৌসুমে কাঙ্খিত মাছ ধরা না পড়ায় জেলেসহ এসব পরিবার মানবেতর জীবনযাপন করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)