Mohammad Joynal Abedin ✓
পাঠক ১৬ নভেম্বর, ২০২৬ থেকে · সর্বশেষ মন্তব্য ১ দিন আগে
- লেখা
- ০
- মন্তব্য
- ৪
- লাইক
- ০
- খবরে আলোচনা
- ৪
- পাওয়া উত্তর
- ০
-
মহাপবিত্র ক্বওল শরীফ-১সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।
কাউকে কোনো নির্দিষ্ট কাজে নিয়োজিত করার পর চুক্তি অনুযায়ী বা যথাযথ পারিশ্রমিক পুরোপুরি বুঝিয়ে দেওয়ার পর, পুনরায় পারিশ্রমিক কম হয়েছে বলে অতিরিক্ত টাকা দাবি করা বা জোরপূর্বক আদায় করার চেষ্টা করা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ না-জায়েজ ও অবৈধ। -
মহাপবিত্র ক্বওল শরীফ-২নামায অস্বীকার করা কুফরী এবং নামায না পড়া চরম নাফরমানী ও ফাসিকী। স্বেচ্ছায় নামায তরককারী ব্যক্তি জাহান্নামে কঠিন আযাবের সম্মুখীন হবে। নাউযুবিল্লাহ! তাই, মুসলমানদের জন্য ফরয হচ্ছে, প্রতিদিন প্রতি ওয়াক্ত নামায অত্যাধিক গুরুত্ব দিয়ে ইখলাছের সাথে সময়মত আদায় করা।
নামায মুবারক হচ্ছে ঈমানের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ এবং বান্দার সাথে মহান আল্লাহ পাক উনার হাক্বীক্বী নিসবত ও তায়াল্লুক গড়ার প্রধান উসীলা।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত সুন্নাহ শরীফ ও ক্বওল শরীফ উনাদের মাধ্যমে নামায তরক করার ভয়াবহ পরিণতি এবং কুফরী ও ফাসিকীর হাক্বীক্বত স্পষ্ট করে দিয়েছেন। আর ছাহিবাতু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি অত্যন্ত হিকমত ও দলিলের সাথে এই মুবারক তা'লীম তুলে ধরেছেন যে, যারা জেনেশুনে স্বেচ্ছায় নামায তরক করে, তারা জাহান্নামের কঠোর আযাবের উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ!
কাজেই, দুনিয়া ও আখিরাতের অফুরন্ত কামিয়াবী, নাজাত এবং ক্বলবের সাকীনা লাভের জন্য আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে— ইলমে তাশাউফের তারতীব ও সহীহ আক্বীদার উপর প্রতিষ্ঠিত থেকে ঠিকমতো নামায আদায় করা এবং গাফলতি বর্জন করে মহান আল্লাহ পাক উনার দিকে খালিছভাবে রুজু হওয়া। সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাদের মুবারক উসীলায় মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামায জামায়াতে আদায় করার এবং সমস্ত নাফরমানী থেকে বেঁচে থাকার তাওফীক্ব এনায়েত করুন। আমীন! -
মহাপবিত্র ক্বওল শরীফ-২মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।
সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সবাইকে ইলমে তাছাউফের সহীহ তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে খালিছভাবে উনার দিকেই রুজু হওয়ার এবং দায়েমীভাবে উনার যিকির মুবারক করার তাওফীক্ব দান করেন। আমীন! -
মহাপবিত্র ক্বওল শরীফ-১আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
সুবহানা মামদুহ হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম