লাল টকটকে মিষ্টি তরমুজ চেনার কৌশল
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৮ মার্চ, ২০২৩ খ্রি:, ০৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
তরমুজ খেতে সবাই পছন্দ করেন! এই ফল দেখতে যেমন আকর্ষণীয় খেতেও অনেক সুস্বাদু। লাল টকটকে মিষ্টি তরমুজ কিনে আনার পর অনেকেই ব্যতিক্রম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। যেমন অনেক সময় ধারণার চেয়ে বেশী মিষ্টি হওয়া বা ভাল হবে ভেবে ঠকে যাওয়া নানা সমস্যার সৃষ্টি হতে পারে। তবে বাজার থেকে তরমুজ কিনে আনার পর দেখা যায় ততটা লাল কিংবা মিষ্টি নয় সেটি! এমন ঘটনা প্রায় সবার সঙ্গেই কমবেশি ঘটেছে।
আসলে বাইরে থেকে দেখতে ভালো মনে হলেও কাটার পর দেখা যায় তরমুজটি ফ্যাকাশে। তবে কিছু কৌশল আছে, যা দেখে খুব সহজেই অনেকগুলো তরমুজের ভিড়েও পাকা ও সুস্বাদুটি বেছে নিতে পারবেন।
১. তরমুজের মাথার দিক খেয়াল করতে হবে। যদি দেখা যায় হলুদ রং ধরেছে তাহলে বুঝতে হবে তরমুজ পাকা। পুরো সবুজ মানে তরমুজ এখনো কাঁচা আছে।
২. তরমুজ হাতে নিয়ে দেখতে হবে। যদি ভেতরটা ফাঁপা মনে হয় তাহলে বুঝতে হবে তরমুজ এখনও কাঁচা আছে। পাকা তরমুজে প্রচুর পানি থাকে। ফলে তরমুজ ভারি হয়।
৩. তরমুজের গায়ে হাত দিয়ে আওয়াজ করে দেখা যেতে পারে। পাকা তরমুজে এমন আওয়াজ হবে, যা শুনে বুঝা যাবে যে, ভেতরে পানি আছে। যদি অতিরিক্ত ভারি আওয়াজ হয় তাহলে বুঝতে হবে তরমুজ বেশি পেকেছে।
৫. তরমুজের আকৃতি খেয়াল করতে হবে। যদি তরমুজ পুরো সমান হয়, তাহলে বুঝতে হবে পাকা হওয়ার সম্ভাবনা বেশি।
৬. তরমুজের উজ্জ্বল রং দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। পাকা তরমুজ সাধারণত গাঢ় ও কালচে হয় দেখতে।
৭. ভালো করে দেখা, তরমুজের গায়ে কালো ছোপ আছে কিনা লক্ষ্য করা। যদি থাকে তাহলে টিপে দেখা। যদি দেখা যায় নরম তাহলে তরমুজ নেয়া যাবে না। বেশি পাকা তরমুজ নরম হয়ে যায়।
৮. তরমুজ হাতে নিয়ে শুঁকে দেখা। যদি পাকা, মিষ্টি গন্ধ বেরোয় তাহলে বুঝতে হবে তরমুজ পাকা। বেশি পাকা গন্ধ বের হলে নেওয়া যাবে না। আবার কাঁচা গন্ধ বের হলেও ক্রয় করা যাবে না।
৯. তরমুজের মাথার দিক হাত দিয়ে চাপ দিয়ে দেখা একটা আইডিয়া, যদি বেশি শক্ত হয় তাহলে বুঝতে হবে কাঁচা আছে এখনও। আবার বেশি নরম হলেও বুঝতে হবে বেশি পেকে গেছে। হালকা নরম হলে তবেই কিনতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধসের মুখে এসএসসির ফল, ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাস
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে -প্রশাসক
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইংরেজি-গণিতে ধাক্কা, মানবিকে ১০০ জনে ফেল ৫১
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলে না চুলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলা কিউআরে ১ জুলাই থেকে ১৫শ’ কোটি টাকার লেনদেন
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় বাড়তি চাপ কমাতে বাড়বে ঢাকামুখী কমিউটার ট্রেন
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিমানবন্দর এলাকায় গাড়িতে মিললো পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)