অবরোধ-বিক্ষোভ:
-‘একদল অবরোধ ডাকে আরেক দল পাহারা দেয়, মরে সাধারণ মানুষ’
-কাউন্টার বলছে যাত্রী নেই, যাত্রী বলছে বাস নেই
, ০২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাদিস ১৩৯১ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০১ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রাজবাড়ী জেলা শহরের এক যাত্রী বলেন, জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে হচ্ছে। কিন্তু দুরপাল্লার বাস না পেয়ে এখন ভেঙে ভেঙে বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে। একদল হরতাল অবরোধ ডাকে, আর অন্যদল পাহারা দেয়। মাঝে মরে সাধারণ মানুষ। এভাবে দেশ ধ্বংস হলেও কারো কিছু আসে যায় না। কারণ তাদের ক্ষমতায় থাকা বা আসাটাই মুখ্য বিষয়।
আরেক যাত্রী বলেন, দেশে নির্বাচনের আগে পরিস্থিতি ভয়াবহ হয়। জান-মাল নিয়ে ভয়ে থাকতে হয়। হরতাল-অবরোধ যে দলই দেক না কেন এটা সবার জন্যই ক্ষতিকর। বৃদ্ধ বাবাকে ঢাকায় ডাক্তার দেখাতে নিবো কিন্তু দুরপাল্লার বাস পাচ্ছি না। এখন প্রাইভেটকার বা অ্যাম্বুলেন্সের নেবার মতন সামর্থ্য আমার নেই। কি কররো বুঝতে পারছি না।
কাউন্টার বলছে যাত্রী নেই, যাত্রী বলছে বাস নেই
টাঙ্গাইল যাওয়ার উদ্দেশে মহাখালী বাস টার্মিনালে এসেছেন আতিকুল ইসলাম। আধা ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করেছেন। কিন্তু কাউন্টার থেকে বিক্রি হচ্ছে না টিকিট।
আতিক বলেন, কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে- যাত্রী নাই, তাই টিকিট বিক্রিও বন্ধ। চাইলেও বাড়ি যেতে পারছি না। তবে মহাখালী বাস টার্মিনাল থেকে বলা হচ্ছে, যাত্রী নেই। দুই চারজন যাত্রী হলেও বাস যাচ্ছে না। কারণ, অল্প যাত্রী নিয়ে ট্রিপ লস।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সরেজমিনে দেখা যায়, মহাখালী বাস টার্মিনালের সামনের মূল সড়কের দুই পাশেই সারি সারি বাস পার্ক করা। টার্মিনালের ভেতরে অধিকাংশ বাসের কাউন্টার বন্ধ। আর বাইরে পার্ক করা বাসের সামনে জটলা করে খোশগল্প ও আড্ডা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












