হামাসের বীরত্ব:
-১ বছর পরও গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করলো মুজাহিদ বাহিনী
-হিজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপল সন্ত্রাসী ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর
, ০৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৮ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরাইলি আগ্রাসনের ১ বছর পরেও গাজা থেকে রকেট ফায়ারিং করে তেল আবিবে স্ট্রাইক চালিয়ে নিজেদের সক্ষমতার পরিচয় দিলো হামাসের আল-কাসসাম ব্রিগেড।
পশ্চিম জাবালিয়া ক্যাম্প এরিয়ায় অগ্রসরের চেষ্টারত ইসরাইলি সন্ত্রাসী সেনাদলের বিপক্ষে লড়াইয়ে লিপ্ত হয়েছেন আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
জাবালিয়া ক্যাম্পের মধ্যভাগে ১টি মারকাভা ট্যাংক'কে তান্দুম শেল দ্বারা টার্গেট করেছে আল-কুদস ব্রিগেড যোদ্ধারা।
বুরেইজি ক্যাম্পের উত্তর-পূর্বে ১টি ইসরাইলি মারকাভা-৪ ট্যাংক'কে আল ইয়াসিন-১০৫ শেল দ্বারা টার্গেট করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
এদিকে লেবাননের হিজবুল্লাহও দখলদারদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোরে ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে। যার মধ্যে দুটি রকেট ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফাতে, অন্য পাঁচটি ইসরাইলের তিবেরিয়াস শহরে আঘাত হানে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল জাজিরার সাংবাদিক নুর ওদেহ জানিয়েছেন, এই প্রথম হাইফার বাসিন্দারা শহরের ভিতরে হিজবুল্লাহর রকেট হামলা দেখেছেন।
তিনি আরো বলেন, প্রায় ৩ লাখ বাসিন্দাসহ উত্তর ইসরাইলের বৃহত্তম শহর হাইফা। কৌশলগতভাবে এই শহর বেশ গুরুত্বপূর্ণ। এখানে একটি বন্দর, তেল শোধনাগার এবং শিল্প কমপ্লেক্স রয়েছে। এটি হিজবুল্লাহর আক্রমণের লক্ষ্যবস্তু হবে যা ইসরাইলিরা ভাবতে পারেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)