-লেবানন থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা
-ইসরায়েলের গ্যাসক্ষেত্রে হামলা ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের : ভারত মহাসাগরে ইসরাইলি জাহাজে ড্রোন হামলা
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে। জুমুয়াবার সকালের দিকে উত্তর ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, প্রতিরোধ গোষ্ঠীটি লেবাননের ভবিষৎ বিপজ্জনক করে তুলছে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের শোমেরা এলাকায় প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। সীমান্তের অন্যান্য এলাকায়ও রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী হামলায় সম্ভাব্য হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।
ইসরায়েলের গ্যাসক্ষেত্রে হামলা ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের:
ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। একটি সূত্র আল-জাজিরাকে জুমুয়াবার জানিয়েছে, কয়েকদিন আগে ভূমধ্যসাগরে অবস্থিত দখলদার ইসরাইলের কারিশ গ্যাস রিগে হামলা চালানো হয়। সূত্রটি বলেছে, যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে সেটি সরাসরি গ্যাস রিগে আঘাত হানে।
সংগঠনটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি গ্যাস রিগে হামলা চালানো হয়েছে ।
সংগঠনটি আরও বলেছে, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।
ইরাকের বেশ কয়েকটি মার্কিনবিরোধী সংগঠনের জোট মিলে ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন গড়ে তুলেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে সংগঠনটি ইরাক ও সিরিয়ায় মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে। এর পাশাপাশি তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। জুমুয়াবার সংগঠনটি জানিয়েছিল, তারা ইসরায়েলের এইলাত শহরে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।
ইসরাইলি জাহাজে ড্রোন হামলা:
ভারত মহাসাগরে একটি ইসরাইলি বাণিজ্যিক জাহাজ বা ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে জাহাজটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এ খবর জানিয়েছে এএফপি।
প্রতিবেদন মতে, ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড মেরিটাইম ট্রেড অপারেশনস ও সমুদ্র নিরাপত্তা সংস্থা আমব্রে জানিয়েছে, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ ড্রোন হামলার ঘটনা ঘটে।
তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। কোনো গোষ্ঠীই এখনও এর দায় স্বীকার করেনি। এর আগে গত মাসে ভারত মহাসাগরে একইভাবে ইসরাইলি একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে।
ওই হামলার পেছনে ইরানের হাত ছিল বলে সন্দেহ করা হয়। এদিকে লোহিত সাগরেও একইভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। গত কয়েক সপ্তাহে ইসরাইলের একাধিকার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












