পাকিস্তানের ৩ মসজিদসহ একাধিক স্থাপনায় হামলা ভারতের
-পাল্টা প্রতিরোধে ভারতের ৫ যুদ্ধবিমান ও সেনা ব্রিগেড দপ্তর ধ্বংস -সেনাবাহিনীকে ভারতে হামলা চালানোর সবুজ সংকেত দিলো পাকিস্তান
-সীমান্তে সাদা পতাকা তুলে ভারত পরাজয় স্বীকার করেছে -ভারতের হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের পাশে তুরস্ক
, ০৭ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ৩টি মসজিদসহ একাধিক স্থানে উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী ভারত। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয়ে দেয়ার তথ্য জানিয়েছে তারা।
পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) পাঞ্জাব এবং আজাদ কাশ্মীর জুড়ে ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান এবং ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একে পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এবং সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে। কমিটি পাকিস্তানি ভূখ-ের প্রতিরক্ষার সময় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং ড্রোন ভূপাতিত করার জন্য সেনাবাহিনীর প্রশংসাও করেছে।
এনএসসি বলেছে, মসজিদ এ বং বাড়িঘরসহ বেসামরিক এলাকাগুলোতে ভারতের ইচ্ছাকৃত লক্ষ্যবস্তুতে নিরীহ পুরুষ, নারী এবং শিশুদের হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এটি সতর্ক করে দিয়েছে যে আঞ্চলিক উত্তেজনার জন্য দায়বদ্ধতা সরাসরি ভারতের।
সীমান্তে সাদা পতাকা তুলে ভারত পরাজয় স্বীকার করেছে:
পাকিস্তানের পাল্টা হামলার ভয়ে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী ‘সাদা পতাকা’ উড়িয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
দেশটি বলছে, সীমান্তে সাদা পতাকা উত্তোলন করে ভারত পরাজয় স্বীকার করেছে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, সমগ্র পাকিস্তানি জাতি ঐক্যবদ্ধ এবং সশস্ত্র বাহিনীকে দৃঢ়ভাবে সমর্থন করছে। তিনি বলেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনী আক্রমণকারীদের কঠোর জবাব দিয়েছে।
ভারতের হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের পাশে তুরস্ক:
ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে তুরস্ক। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে সাক্ষাতে এ সমর্থন ব্যক্ত করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শফকত আলী খান জানান, তুর্কি রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ভারতের নিন্দা জানিয়েছেন এবং নিরীহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিয়ে ভারতীয় মিডিয়ার লুকোচুরি:
‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিয়ে স্বভাবসুভ লুকোচুরি শুরু করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
প্রাথমিকভাবে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে সেগুলো সরিয়ে নিয়েছে।
দ্য হিন্দু, রিপাবলিক নিউজ ও জি নিউজ ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে মুছে ফেলে।
এর আগে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তাদের বাহিনী মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
তাদের এই দাবির পর ভারতের মিডিয়াগুলো তিনটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানায়। পরে তারা একে একে সে খবর সরিয়ে নেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)