নাশকতা:
-ট্রেনে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩
-ভরদুপুরে রাজধানীতে পরিবহনের বাসে আগুন
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১০ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নারায়ণগঞ্জ স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনে বোমা বিস্ফোরণের সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, দুপুরে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় একটি কমিউটার ট্রেনে তিনজন হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করে। এসময় তাদের হাতেনাতে আটক করি।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টার কথা স্বীকার করেছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।
ভরদুপুরে পোস্তগোলায় রাইদা পরিবহনের বাসে আগুন:
দিনদুপুরে রাজধানীর জুরাইনের পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর জুরাইনের পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)