অবরোধ-অসহযোগ:
-আজ থেকে পঞ্চম ধাপের অবরোধ ঘোষণা করেছে বিএনপি -তফসিলের পর বিএনপির ‘অসহযোগ’ আন্দোলন
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সাদিস ১৩৯১ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পঞ্চমবারের মতো আজ বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের অর্থাৎ ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।
এর আগে ২৮ অক্টোবর মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের পর দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। এরপর শুক্রবার ও শনিবার বাদে সপ্তাহের পাঁচদিনের মধ্যে দুই দিন করে চারদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে আসছে। সবমিলিয়ে বিএনপি এর আগে চার দফায় নয়দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করেছে।
সামনে বিএনপির কী ধরনের কর্মসূচি আসছে? একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণা হলে ঢাকা ঘেরাও ও ‘অসহযোগ’ আন্দোলনের কর্মসূচি নিয়েই ভাবছেন বিএনপি নেতারা।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘এখনই ঠিক করে বলা যাবে না, আমরা কী কর্মসূচি দেবো। প্রয়োজন অনুযায়ী কর্মসূচি দেওয়া হবে। আগে তফসিল হোক, সেটা দেখেই সিনিয়র নেতারা বৈঠক করেই কর্মসূচি চূড়ান্ত করবেন।’
‘অসহযোগ’ বা ‘ঢাকা ঘেরাও’-এর কোনো কর্মসূচি আসছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘আসতে পারে। পরিবেশ পরিস্থিতি বুঝেই আমরা চূড়ান্ত করব। জনগণকে সঙ্গে নিয়ে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)