‘তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি’
, ০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও ‘ট্রাভেল পাস’ আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ট্রাভেল পাস বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, উনি চাইলেই ইস্যু হবে। তবে আমার জানা মতে এখনও তিনি চাননি।
তারেক রহমানের পাসপোর্ট আছে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উনার পাসপোর্ট আছে কি না এটা আমি বলতে পারব না।
তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। অন্যদিকে, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সরকার প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসকদের সিদ্ধান্ত এবং দলের মতামতের ওপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ৩০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনও বাধা নেই। পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ বা অনুপস্থিত থাকলে এক দিনের মধ্যে ওয়ান-টাইম ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব। উনি আজ যদি বলেন আসবেন, আমরা কাল পাস দিতে পারি; পরশুদিনই উনি প্লেনে উঠতে পারবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আবহাওয়া: আগামী সপ্তাহে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রাও
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে হাইকোর্টের রুল
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আকাশপথ বন্ধের ৬ দিন: ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদ্যুৎ সংযোগ বন্ধ করে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে দুর্র্ধষ চুরি, ৭০ ভরি সোনা ও নগদ টাকা লুট
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নারীদের জন্য বাস চালুর উদ্যোগ, চালক হবেন নারী!
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ডিউটি ফাঁকি দিয়ে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে’
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে’
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আলোচনায় অস্বীকৃতি, ইরান অন্তহীন যুদ্ধের জন্য প্রস্তুত’
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের পোশাকের পক্ষে অধিকাংশ পুলিশ সদস্যের মত
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খুলে দেয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)