বন্দর রক্ষার আন্দোলন থেকে সরানো যাবে না
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দমন-নির্যাতন করে বামপন্থিদের বন্দর রক্ষার আন্দোলন থেকে সরানো যাবে না বলে উল্লেখ করেছে দেশের বামপন্থি কয়েকটি দল ও জোট।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের উদ্যোগে বন্দর রক্ষার দাবিতে ‘যমুনা’ অভিমুখে বামপন্থিদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ কথা বলা হয়।
সমাবেশে বলা হয়, দেশের জনগণ গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়েছে কিন্তু বর্তমান ইউনূস সরকারও বিগত ফ্যাসিবাদী সরকারের মতোই সংবিধান বর্ণিত সভা-সমাবেশ, মিছিল করার নাগরিক গণতান্ত্রিক অধিকার হরণ করছে, দমন-পীড়ন করে আন্দোলন নস্যাতের পাঁয়তারা করছে। এটি দেশের জনগণ প্রত্যাশা করে না। ’২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান অন্তর্র্বতী সরকার বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে, যেটি দেশবাসী সহ্য করবে না।
নেতারা বলেন, জনমত উপেক্ষা করে পতেঙ্গার লালদিয়া চরের কন্টেইনার টার্মিনাল ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল বিদেশি কোম্পানির সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী ইজারা চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। শুধু তাই নয়, দেশ-জাতিকে অন্ধকারে রেখে নিউমুরিং, মোংলা, পতেঙ্গা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে। বর্তমান অনির্বাচিত অন্তর্র্বতী সরকারের এই ধরনের চুক্তি করার কোনো এখতিয়ার নেই। তাদের উচিত গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট অনুযায়ী দ্রুত নির্বাচন দিয়ে সরে যাওয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)