ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ আশির, ১৩৯৩ শামসী সন , ১৯ মার্চ, ২০২৬ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বগুড়া সংবাদদাতা:
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে আগুন ধরে গিয়ে একই পরিবারের তিন জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি রইছ উদ্দিন এবং ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন উদ্দিন এ তথ্য দিয়েছেন।
আহত তারিকুল ইসলাম, পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঈদের ছুটিতে একই পরিবারের বিভিন্ন বয়সের ১৭ জন একটি মাইক্রোবাসে ঢাকা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহবাগ গ্রামে ফিরছিলেন। শুরু থেকে চালক দ্রুতগতিতে মাইক্রোবাস চালাচ্ছিলেন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছে। সে সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়।
পরে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন এবং হতাহতদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই শিউলী বেগম, তার ভাই রিন্টু ও ভাতিজি তাইয়েবা নিহত হন। আহত হন অবশিষ্ট ১৪ জন। তাদের মধ্যে গুরুতর আহত চার জনকে বগুড়া শজিমেক হাসপাতাল এবং একজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি রইছ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় মাইক্রোবাসের চালক ঘুমে আচ্ছন্ন ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)