ঝড়-বন্যা পরবর্তী চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কার অর্থনীতি
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলের সবচেয়ে ব্যস্ত মৌসুম নভেম্বর থেকে জানুয়ারি। কারণ এ সময় দেশি-বিদেশি পর্যটকদের ভিড় থাকে সেখানে।
কিন্তু গত সপ্তাহে ঘূর্ণিঝড় ডিটওয়া দ্বীপজুড়ে তা-ব চালানোর পর পরিস্থিতি পাল্টে গেছে। ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে অনিশ্চয়তা, উৎকন্ঠা, আশঙ্কা।
যেই এলাকা ঘূর্ণিঝড়ের তা-বে বিরান হয়েছে সেই এলাকা পর্যটকনির্ভর। এলাকার হোটেল-মোটেল থেকে সর্বস্তরে পড়েছে ঝড়ের ভয়াল থাবা। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় প্রতিটি পরিবার।
স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ি আগে প্রতি রাতে ৩০ ডলারের বেশি আয় এনে দিতো, যা দিয়ে পরিবারটি ভালোভাবেই চলতো। কিন্তু এখন সেই ব্যবসায়ীকে ডিসেম্বর ও জানুয়ারির সব বুকিং বাতিল করতে হয়েছে।
সেই ব্যবসায়ীর ভাষ্য, “এখনো ফোন করে অনেকে তার কাছে জানতে চাইছে কক্ষ খালি কি না, কিন্তু আমরা কাউকেই নিতে পারছি না। কবে বাড়ি মেরামত করা যাবে, কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিছুই জানি না।”
এই পরিস্থিতি তুলে ধরছে শ্রীলঙ্কার পর্যটন খাতের ঝুঁকিপূর্ণ বাস্তবতা। দেশের তৃতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের এই খাত মূলত ছোট অপারেটরদের ওপরই নির্ভরশীল, যা জিডিপির প্রায় ৪ শতাংশ।
২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলো। কিন্তু ঘূর্ণিঝড় ডিটওয়ার ব্যাপক ক্ষতি আবারও নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
ঘূর্ণিঝড়টি দেশের ২২ মিলিয়ন মানুষের প্রায় ১০ শতাংশ-এর ওপর প্রভাব ফেলেছে, হাজারো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, মারা গেছে অন্তত ৫০৪ জন, নিখোঁজ রয়েছে আরও অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বিদ্যুৎলাইন, টেলিকম সেবা এবং কৃষি খাত। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় এসে যোদ্ধাদের হামলার কবলে পড়ে এভাবেই তছনছ অবস্থায় দখলদার ইসরাইলের সামরিক যান।
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় এসে যোদ্ধাদের হামলার কবলে পড়ে এভাবেই তছনছ অবস্থায় দখলদার ইসরাইলের সামরিক যান।
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আহতের আংশিক তথ্য প্রকাশ, মৃতের তথ্য গোপন!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ৪ রাডার ধ্বংস করেছে ইরান
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লেবাননে বাড়িঘরে অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে সন্ত্রাসী ইসরায়েল
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে তীব্র পানিসংকটের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম ১১০ ডলার ছাড়ালো
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ভাগ করে তেল নিতে চায় সন্ত্রাসী যুক্তরাষ্ট্র -মুখপাত্র
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বর্ণের মজুত বাড়িয়েই চলেছে চীন, নেপথ্যে কি?
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কূটনৈতিক জটিলতায় পাকিস্তান
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)