‘১লা জানুয়ারি সারাদেশের স্কুল শিক্ষার্থীদের বই দেয়া হবে’
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মাহবুবুল হক পাটওয়ারী বলেছেন, জানুয়ারি মাসের ১ তারিখে সারাদেশের স্কুলে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এনসিটিবি চেয়ারম্যান বলেন, এবছর প্রাথমিক, ইবতেদায়ী এবং মাধ্যমিকের জন্য ৩০ কোটি বই ছাপানোর প্রক্রিয়া শেষ পর্যায়ে। সপ্তম এবং অষ্টম শ্রেণিতে কিছুটা কম থাকলেও বাকি সব শ্রেণিতেই শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হবে।
তিনি বলেন, আমরা এনসিটিবির পক্ষ থেকে ইতোমধ্যেই একটা ভালো সংবাদ দিয়েছি মহান বিজয় দিবসের প্রাক্কালে। তা হলো, আমাদের প্রাথমিকের প্রায় সাড়ে ৮ কোটিরও বেশি বই আমরা কমপ্লিট করতে পেরেছি এবং সেটা আমরা সবাইকে জানিয়েছি।
তিনি বলেন, শিক্ষাবর্ষ শুরুর আগেই যে এতোগুলো বই ছাপানোর কাজ করা সম্ভব হয়েছে, সেটা আমাদের সরকার তথা বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম এবং এনসিটিবি ও প্রেস মালিক যারা আছেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে।
তিনি বলেন, এবার কাগজ এবং প্রিন্টিং কোয়ালিটি অনেক ভালো হয়েছে অর্থাৎ প্রাথমিকের শতভাগ বই আমরা ইনশাল্লাহ পহেলা জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে দিতে পারব।
তিনি বলেন, আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে শতভাগ স্কুলে বই চলে যাবে এবং এই বই আমরা ডিস্ট্রিবিউট করতে পারব।
মাহবুবুল হক পাটোয়ারী বলেন, মাধ্যমিকে যেটা আমরা প্ল্যান করছি এখন সেটা হচ্ছে- আমাদের ক্লাস সিক্স এবং ক্লাস নাইনে পহেলা জানুয়ারিতে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারব। সেভেন এবং এইটে আমাদের রিটেন্ডার করতে হয়েছিল এবং পিপিআরের যে সময়সীমা আছে, তাতে আমাদের প্রায় জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সময় দিতে হয়েছে।
তারপরও বলবো আমরা কিন্তু পরিকল্পনা করে রেখেছি জানুয়ারিতে অর্ধেক বই শিক্ষার্থীদের হাতে সরবরাহ করতে পারব।
তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থী যেন বই পায়, সেটা আমরা নিশ্চিত করবো।
তিনি বলেন, আমাদের চেষ্টা আছে যে, আমরা আশা করছি- অন্তত সফট কপি বইগুলো যেন অ্যাভেইলেবল হয় ক্লাস শুরুর আগে। আমরা আশা করছি সেটা ২৮ ডিসেম্বর আমাদের উপদেষ্টা মহোদয় এই সবগুলো বই আপলোড করবেন আমাদের এনসিটিবির ওয়েবসাইটে, আমি সে কাজটা করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












