হামাসের বীরত্ব:
‘হামাস ও ইসলামি জিহাদকে ধ্বংস করা যাবে না’
গাজার চোরাবালিতে আটকেপড়া দখলদার সন্ত্রাসী ইসরাইলের পরাজয় সুনিশ্চিত: ইরানি কমান্ডার
, ০৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সাদিস ১৩৯১ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৪ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ইরানের আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে চলমান ‘ক্ষয়জনিত যুদ্ধে’ ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী ইসরাইল ‘অনিবার্য ধ্বংসের’ দিকে এগিয়ে যাচ্ছে। রাজধানী তেহরানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরাইলি নিরবচ্ছিন্ন বিমান হামলার শিকার ফিলিস্তিনি শিশুদের প্রতি সংহতি জানিয়ে শনিবার ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজধানী তেহরানের ইনকিলাব চত্বরে সমবেত বিশাল জনতার উদ্দেশে জেনারেল সালামি বলেন, ফিলিস্তিনিদের এই লড়াই, অস্তিত্বের লড়াই।...এ যুদ্ধে ইসরাইল নিশ্চিত পরাজয়ের সম্মুখীন।” তিনি আরো বলেন, “আল-আকসা তুফান অভিযান প্রমাণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরাইলকে ধ্বংসের বিপদ থেকে রক্ষা করতে পারবে না।
সালামি বলেন, গাজাবাসী নবজাতক ও শিশুদের ওপর গণহত্যা চালিয়ে চলমান যুদ্ধে বিজয়ী হওয়ার যে ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল দিয়েছে তা তাদের জন্য ‘বিশাল অবমাননা’ বয়ে এনেছে। অবস্থা এমন অবস্থায় পৌঁছেছে যে, তেল আবিব সরকারের বিরুদ্ধে বিশাল আকারের অভিযান প্রতিহত করার সামর্থ্যও হারিয়ে ফেলেছে ইসরাইলি সেনাবাহিনী।
আইআরজিসির কমান্ডার বলেন, চলমান যুদ্ধে একথাও প্রমাণিত হয়েছে যে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরাইলকে পরাজিত করতে সক্ষম। তিনি আরো বলেন, গাজার নিরপরাধ নারী ও শিশুদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করার প্রচেষ্টা রুখে দিয়ে এবং ইসরাইলের প্রতি রাজনৈতিক ও সামরিক সহযোগিতা প্রদান করে বিশ্ববাসীর সামনে নিজের নৈতিক অবক্ষয় তুলে ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জেনারেল সালামি বলেন, বিশ্বের প্রতিটি স্থানে আমেরিকার প্রতি ঘৃণা ছড়িয়ে পড়েছে এবং দেশটি আগের চেয়ে আরো বেশি একঘরে হয়ে পড়েছে। মুসলিম ও অমুসলিম জাতিগুলো মার্কিন পণ্য বয়কট করে দেশটির অর্থনীতির মারাত্মক ক্ষতি করতে সক্ষম হবে বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের এই শীর্ষস্থানীয় সেনা কমান্ডার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর বিশাল সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন বলেন, “হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনকে ধ্বংস করা সম্ভব হবে না। ফিলিস্তিন কিংবা এর তরুণ যোদ্ধারা কোনো অবস্থায় ধ্বংস হবে না।”
জেনারেল সালামি দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার যে চোরাবালিতে আটকা পড়েছে তাতে তার ‘পরাজয় সুনিশ্চিত। তিনি বলেন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইল বা আমেরিকার জয়ের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং ফিলিস্তিন স্বাধীন হওয়ার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুই এখন প্রস্তুত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












