‘সাইলেন্ট এক্সপেল’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা পরিচালনা সংক্রান্ত ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০২৬-এর অনুচ্ছেদ নম্বর ২৯ এতদ্বারা বাতিল করা হলো।
বাতিল হওয়া ২৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখ ছিল ‘কোনো পরীক্ষার্থীকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইন শৃঙ্খলার অবনতি হবার আশংকা থাকে অথবা কক্ষ প্রত্যবেক্ষকসহ পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা/কর্মচারীর নিরাপত্তা বিঘিœত হবার সম্ভাবনা থাকে; কেবলমাত্র সেই ক্ষেত্রেই নীরব বহিষ্কার করা যাবে।’
বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে অনুচ্ছেদটি বাতিল বলে গণ্য হবে।
এর আগে, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই প্রথাটিকে স্বচ্ছ প্রক্রিয়ার পরিপন্থী ও আইনবিরুদ্ধ হিসেবে অভিহিত করে তা অবিলম্বে রহিত করার নির্দেশনা দেন। মন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতেই ঢাকা শিক্ষা বোর্ড আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করল।
এর ফলে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর আর কোনো সুযোগ থাকছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যশোরে কৃত্রিম মধু তৈরির কারখানার সন্ধান
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রতি হাজার কি.মি. সড়কে ৬৭ জনের মৃত্যু ঘটে
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটন হত্যা: ডিবি
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘হয়রানিমূলক অভিযানের কারণে দেশের রেস্তোরাঁ খাত চরম চাপে’
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১০
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গণভোট নিয়ে জামাতের আধা প্রেম, আধা প্রতারণা -আইনমন্ত্রী
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়ক মেরামতে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন -সড়কমন্ত্রী
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
করে ছাড় নয়, ব্যবসার সব বাধা দূর করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলের উৎসে দাম কমলে দেশেও কমাতে হবে -বাণিজ্যমন্ত্রী
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চোক্ষের সামনে কৃষকরার ধান ডুইব্বা যাইতাছে, কিচ্ছু করার নাই’
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)