ব্যবসার পরিবেশ:
‘সরকারের নেয়া উদ্যোগের সুফল পেতে আরও সময় লাগবে’
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের সুফল পেতে আরও ছয় মাস সময় লাগতে পারে বলে মনে করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
তিনি বলেন, ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে। তবে কোনো উদ্যোগ নেওয়ার পরপরই তার ফল পাওয়া যায় না। কিছু উদ্যোগের সুফল দ্রুত মিললেও অনেক ক্ষেত্রে ফল পেতে সময় প্রয়োজন। আশা করছি, এসব উদ্যোগের ভালো ফল পাওয়া যাবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কার্যক্রম নেওয়ার সঙ্গে সঙ্গে যে ফলাফল এসেছে, সেটা হলো বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্যাকেজের আওতায় আমাদের কস্ট অব ফান্ড কমানোর জন্য চেষ্টা করছে। এর ফলাফল আমরা পাচ্ছি। এর বাইরে ব্যবসার পরিবেশ উন্নত করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে বিভিন্ন মিটিং হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রীও এতে সম্পৃক্ত হয়েছেন। আমরা আশাবাদী, আগামী ছয় মাস পর এর ফলাফল আমরা পাব।’
দেশে নতুন বিনিয়োগের উপযোগী পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ও ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ।
তাসকীন আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন বিনিয়োগের চিন্তা করাটাই অবাস্তব। এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদ্যমান ব্যবসাগুলো টিকিয়ে রাখা।
তিনি বলেন, সরকার দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে নানান প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। প্রতিনিয়তই কাজ করছে ব্যবসার উন্নয়নে। মব ভায়োলেন্স শূন্যের কোঠায় নামায় ব্যবসায়ীদের মধ্যে আস্থা বাড়লেও চাঁদাবাজির নতুন ধরনে তৈরি হচ্ছে উদ্বেগ। প্রথম ছয় মাসে দেশে নতুন করে বিনিয়োগের পরিবেশও তৈরি হয়নি। বরং জ্বালানি সংকটসহ নানা কারণে পুরোনো ব্যবসা টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর এই ছয় মাসে সরকার যেসব উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীরা এখনো তার কোনো সুফল হাতে পাননি।
দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশে এখনো দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি বলে মনে করেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি ও বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক খারশেদ আলম।
তিনি বলেন, সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো ভালোই মনে হচ্ছে। বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, যেমন রপ্তানিতে ইনসেনটিভ দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে বাজার খারাপ। যুদ্ধের কারণে রপ্তানিও ভালো হচ্ছে না। ফলে এসব উদ্যোগের প্রকৃত ফলাফল বুঝতে আরও দুই-তিন মাস সময় লাগতে পারে।
তিনি বলেন, ‘ছয় মাসে দৃশ্যমানভাবে তেমন কিছু আসেনি। একটা পরিকল্পনা করে সঙ্গে সঙ্গে তার ফল পাওয়া যায় না। হয়তো বছর খানেক পরে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়।’
‘সরকার তো নতুন এসেছে। তারা চেষ্টা করছে। কিন্তু বিদ্যুৎ ও গ্যাসের মতো পুরোনো সমস্যাগুলো এখনো রয়ে গেছে। বরং মিল-কারখানাগুলোতে এসব সংকটের কারণে আরও বেশি কষ্ট হচ্ছে। গ্যাস-বিদ্যুৎ যেভাবে থাকার কথা, সেভাবে না থাকায় অনেক মিল-ফ্যাক্টরি বন্ধ হয়ে বসে যাচ্ছে।’- যোগ করেন খোরশেদ আলম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












