‘সবাই বলে দুইটা বাচ্চা বেচে দিতে, একটা রেখে দেই’
, ১৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৩ জুলাই, ২০২৫ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সবাই বলে, দুইটা বাচ্চা বেচে দিতে, একটা রেখে দেই। কিন্তু মা হয়ে কি বেচতে পারি? -কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়েন ২০ বছর বয়সী নাছিমা আক্তার। শেরপুর সদরের এক ভাঙা ঘরে, এক মাস আগে জন্ম নেওয়া তিন নবজাতককে কোলে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার।
গত ১৪ জুন শেরপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে দুই ছেলে ও এক কন্যাসন্তানের জন্ম দেন নাছিমা। চিকিৎসা বাবদ খরচ হয় ৪০ হাজার টাকা। এই অর্থ জোগাড় করতে স্বামী লিখন মিয়া ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছেন। নবজাতকদের খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে মা ও শিশু তিনজনই বর্তমানে সংকটে রয়েছেন।
নাছিমার স্বামী লিখন মিয়া পেশায় রিকশাচালক। পরিবারের খরচ ও ঋণ শোধের জন্য সন্তানদের রেখে তিনি আবার ঢাকায় কাজে চলে গেছেন। তাদের নিজ বাড়িতে থাকার জায়গাও না থাকায় বর্তমানে আশ্রয় নিয়েছেন লিখনের বড় ভাই খোকনের ঘরে। খোকন একজন গার্মেন্টসকর্মী।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, এদের মতো দরিদ্র পরিবারে তিন সন্তান যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। শিশুগুলোর যতেœ ঘাটতি হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরকারের পক্ষ থেকে সহায়তা না এলে পরিবারটির পক্ষে শিশুগুলোকে বাঁচানো কঠিন হবে।
শেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শিশুদের লালনপালনের জন্য আমাদের শেল্টার হোম রয়েছে। প্রয়োজনে নির্দিষ্ট নিয়ম ও শর্ত অনুযায়ী বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব। বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। আবেদন পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়া ‘জাতির দাবি’, তা অবশ্যই পূরণ করতে হবে: মোজতবা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬ মাসে সড়কে ঝরলো ৩৬০ শিক্ষার্থীর প্রাণ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রামে দুর্গম এলাকায় ত্রাণ বাড়াচ্ছে সরকার, আশ্রয়কেন্দ্রে ২৫ হাজার মানুষ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রামের পদুয়ায় সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজে নৌ-ফি চালুর প্রস্তাব বিবেচনায় ইউরোপ, বাধ্যতামূলক টোলে আপত্তি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকালে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাণিজ্য ঘাটতি বেড়েছে সাড়ে ৪ বিলিয়ন ডলার
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে বাংলাদেশের রপ্তানি খাত, এডিবির সতর্কতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপৎসীমার ওপর বইছে পাঁচ নদী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)