‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’ এসআই মাদক পাচারের ঘটনায় প্রত্যাহার
, ২৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
চট্টগ্রামে সংবাদদাতা:
লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা-কর্মীদের এক অভিযানে মাদকসহ পুলিশের সোর্স আটক হওয়ার পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে চার মাস আগে ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’ হিসেবে পুরস্কৃত হওয়া উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনকে।
গত বৃহস্পতিবার (২২শে আগস্ট) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছাত্র আন্দোলনের সাবেক নেতা-কর্মীরা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে। পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করা হয়। আটককৃতদের মধ্যে রমিজ উদ্দিন নামের একজন নিজেকে লোহাগাড়া থানা-পুলিশের সোর্স বলে পরিচয় দেয়।
প্রকাশিত তথ্যচিত্রে রমিজ উদ্দিনকে বলতে শোনা যায়, জব্দকৃত ফেনসিডিলের বোতলগুলো এসআই কামাল হোসেনই তাদের দিয়েছিলেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর জুমুয়াবার সন্ধ্যায় এসআই কামালকে থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই কামালের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত চলছে।
ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো, অভিযুক্ত এসআই কামাল হোসেন গত ২৪শে এপ্রিল চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছ থেকে ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’ কর্মকর্তা হিসেবে ক্রেস্ট গ্রহণ করেছিলো। পুরস্কার পাওয়ার মাত্র চার মাসের মাথায় তার বিরুদ্ধেই মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ উঠল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












