‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না হলে নির্বাচন থেকে সরে আসার হুমকি জাতীয় পার্টির
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা না হলে নির্বাচন থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
গতকাল জুমুয়াবার গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এদিন সারা দেশের সংসদীয় আসনগুলোর জন্য জাপার চূড়ান্ত মনোনীত প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী একটি দল এবং আমরা জনরায়ের ওপর শ্রদ্ধাশীল। তবে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্ব শর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। আমরা লক্ষ করছি অন্তর্র্বতী সরকার সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চ্যালেঞ্জের মুখে পড়ছে।
তিনি সতর্ক করে বলেন, যদি লেভেল প্লেয়িং ফিল্ড সমান না হয় এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না থাকে, তবে পরিস্থিতি বিবেচনায় আমরা নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারি।”
দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরে জাপা মহাসচিব বলেন, সারা দেশে আমাদের নেতাকর্মীরা নির্বাচনের জন্য উন্মুখ। অনেক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় বাছাই প্রক্রিয়ায় আমাদের বেশ হিমশিম খেতে হয়েছে। চুলচেরা বিশ্লেষণ শেষে আজ আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করছি। আমরা এখনও আশা করি, সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)