‘রাজনৈতিক দলের ইশতেহারে বিকেন্দ্রীকরণ নিয়ে নেই স্পষ্ট পরিকল্পনা’
, ২০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নগর-পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি আদিল মুহাম্মদ খান বলেছেন, ‘ঢাকাকে বিকেন্দ্রীকরণ করবে’ আমরা অনেক বছর ধরে শুনছি এবং আগে যত নির্বাচন ছিল, সে নির্বাচনগুলোতে কোনও দল যদি বলতো বিকেন্দ্রীকরণ করার জন্য- ডেভেলপমেন্ট প্ল্যানে অন্য জেলা ও অন্য বিভাগে আপনি এই বাকি ডিস্ট্রিবিউশনটাকে কীভাবে চিন্তা করছেন, সেই বিষয়টি রাজনৈতিক দলের ইশতেহারে আসেনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিআইপি সম্মেলন কক্ষে ‘জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ইশতেহার পর্যালোচনা: পরিকল্পনা, নগরায়ন ও টেকসই উন্নয়ন’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আদিল মুহাম্মদ খান বলেন, এখন বিকেন্দ্রীকরণ ছাড়া অবশ্যই আমরা জানি- বাংলাদেশের কোনও সমাধান নেই। ঢাকায় যতই মেট্রোরেল মনোরেল যাই করা হোক, ঢাকা বাঁচবে না এবং ঢাকা বাংলাদেশকে নিয়ে ডুববে। কারণ ঢাকায় যে পরিমাণ ইনভেস্টমেন্ট আমরা করছি, ঢাকাকে বাঁচানোর জন্য- এটার একটা সম্ভাবনাময় ব্যয় আছে। কাজেই এটার যে স্বীকৃতি, এই স্বীকৃতিটাকে আমরা কী দেখতে চাই, আমরা দেখতে চাই- তাদের যে অ্যাকশন, সেই অ্যাকশনগুলোকে দেখতে চাই। কিন্তু যে জিনিসটা নাই, বিকেন্দ্রীকরণ করবে, আমরা অনেক বছর ধরে শুনছি এবং আগে যত নির্বাচন ছিল, সে নির্বাচনগুলোতে কোনও দল যদি বলতো- বিকেন্দ্রীকরণ করার জন্য আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানে অন্য জেলা, অন্য বিভাগে আপনি কীভাবে বাকি ডিস্ট্রিবিউশনটাকে চিন্তা করছেন- এটা কোথাও নাই, এগুলো লাগবে। কারণ আপনি বিকেন্দ্রিকরণ করবেন, তাহলে ঢাকায় তো আমি আগে দেখেছি- সরকার ১০০ টাকা খরচ করলে ঢাকায় ৩৫ থেকে ৪০ টাকা ঢাকায় দিচ্ছে, চট্টগ্রামে ২০-২৫ টাকা দিচ্ছে, আর সারা বাংলাদেশের জন্য কিছু নাই। দুঃখজনক বাস্তবতা, অন্তর্বর্তী সরকার এই দেড় বছর শাসন করে গেল। দেখলাম, চট্টগ্রামে প্রজেক্টের সবকিছু চলে গেল। তাহলে এই যে কোনও একটা রিজিওন বায়াস! কেন চট্টগ্রামের উপদেষ্টার সংখ্যা বেশি! এই রিজিওনাল বায়াসড যদি আপনি সরাতে চান, তার বাজেটের কোনও লিংক কিন্তু ইশতেহারে নাই। তাহলে আমরা বুঝতে পারি না যে, শুধু মুখের কথায় বিকেন্দ্রীকরণ করবো, কিন্তু সারা বাংলাদেশে এটা কীভাবে হবে। সুতরাং, এই জিনিসগুলো দরকার, তাহলে আমরা পাঁচ বছর পরে বলতে পারতাম, আপনি পাঁচ বছর আগে কমিটমেন্ট করেছিলেন যে, এই জেলাতে এই বিভাগে তার উন্নয়নের পরিকল্পনাটা কী, আলাদা পরিকল্পনা কী, সেটা আসেনি। সুতরাং, সেটা আনা দরকার ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












