‘যুদ্ধ যেন বাংলাদেশেই চলছে’
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
‘বয়স তো আর কম হলো না। আগামী মাসে ৬০ বছর পূর্ণ হবে। তেলের জন্য এত বড় লাইন জীবনে দেখিনি। আজ রোদে পুড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে একটু তেলের জন্য। এই চোখ দিয়ে এদেশের অনেক চড়াই-উতরাই দেখেছি। অনেক আকাল দেখেছি, দুর্যোগ দেখেছি। কিন্তু মানুষের ভেতরে এমন হাহাকার আর অস্থিরতা আগে কখনো অনুভব করিনি। মনে হচ্ছে যুদ্ধ বাংলাদেশেই চলছে।’
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড থেকে পলাশীগামী সড়কে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন হাজারীবাগের বাসিন্দা মুক্তার হোসেন। ব্যক্তিগত গাড়ির জন্য অকটেন সংগ্রহ করতে সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি নীলক্ষেতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিবেশক প্রতিষ্ঠান ‘পথের বন্ধু ফিলিং স্টেশন’-এ এসে দীর্ঘ লাইনের মুখে পড়েন।
চোখের সামনে কয়েক কিলোমিটারজুড়ে গাড়ির সারি দেখে তিনি হতবাক হয়ে যান। গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনে থেকে শুরু হওয়া প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের লাইন আজিমপুর বাসস্ট্যান্ড, পলাশী বাজার পেরিয়ে নীলক্ষেত পর্যন্ত বিস্তৃত।
আলাপকালে মুক্তার হোসেন বলেন, ‘জানি না সামনে কী অপেক্ষা করছে। ফিলিং স্টেশনে এত যানবাহনের ভিড় দেখে মনে হয় ইরান-আমেরিকার যুদ্ধ নয়, যুদ্ধ যেন বাংলাদেশেই চলছে। এই বয়সে এসে এমন দৃশ্য দেখা মানে নিজের কাছেই ছোট হয়ে যাওয়া।’
শুধু মুক্তার হোসেন নন, লাইনে অপেক্ষমাণ অনেকেই একই ধরনের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি পাম্পেই শত শত মানুষ দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। সকাল ৮টা থেকে তেল সরবরাহ শুরু হলেও অনেকে ফজরের নামাজ শেষে ভোরেই লাইনে দাঁড়িয়ে পড়েন।
যারা খুব ভোরে এসেছেন, তারা তুলনামূলক দ্রুত জ্বালানি তেল পেলেও একটু দেরিতে আসা ব্যক্তিদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। প্রখর রোদে দাঁড়িয়ে থেকে অনেকেই ক্লান্ত ও বিরক্ত। কেউ ছাতা ব্যবহার করে কিছুটা স্বস্তি পেলেও অধিকাংশ মানুষ রাস্তার পাশে বা গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন।
লাইনে দাঁড়ানো নিয়ে কোথাও কোথাও বাগ্বিত-াও দেখা যাচ্ছে। নীলক্ষেতে এক মোটরসাইকেল আরোহীকে ঘিরে এমনই একটি ঘটনা ঘটে। কয়েকজন অভিযোগ করেন, তিনি লাইনের নিয়ম ভেঙে সামনে ঢ়ুকে পড়েছেন। অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, ভোর ৬টায় তিনি সিরিয়াল দিয়েছিলেন এবং ক্লান্ত হয়ে সাময়িকভাবে সরে গিয়ে পরে ফিরে আসেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন।
জ্বালানি তেল বণ্টনে কোনো ঝামেলা হচ্ছে কি না জানতে চাইলে এক পাম্প মালিক বলেন, আমরা পাম্প মালিকরা চরম অসহায়ত্বের মধ্যে আছি। ডিপো থেকে আমাদের চাহিদামতো তেল সরবরাহ করা হচ্ছে না। আগে যেখানে প্রতিদিন কয়েক হাজার লিটার তেল পেতাম, এখন তার অর্ধেকও মিলছে না। ক্রেতারা এসে ভিড় করছেন, কিন্তু তেল না থাকায় আমরা পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। এতে করে সাধারণ মানুষের সাথে আমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে, অথচ সংকটের মূল কারণ আমাদের হাতে নেই।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (বিপণন) ও সরকারের যুগ্ম সচিব সাবেত আলী বলেন, ‘জ্বালানি তেলের এই সমস্যা শুধু আমাদের দেশে নয়, বিশ^ব্যাপী। তারপরও আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি। গত বছর এই সময়ে যে পরিমাণ জ্বালানি তেলের সরবরাহ ছিল এখনো একই রয়েছে। অনেকে প্যানিক বায়িং করছেন। আর অবৈধ তেলের মজুতদারদের বিরুদ্ধে সরকারের অভিযান চলমান।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, সামনে কঠিন সমীকরণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চকবাজারে মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি টাকা জরিমানা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












