‘বাজারে গেলে হিসাব মেলে না’
, ০৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মাসে দুই বার রাজধানীর কারওয়ান বাজার থেকে সংসারের বাজার করেন সোবহানবাগের বাসিন্দা কাজী বেলাল হোসেন। চলতি মাসের শুরুর দিকে বেতন পেয়েই একবার বাজার করেছেন। আবার কারওয়ান বাজারে এসেছিলেন পরের দুই সপ্তাহের জন্য।
তার সঙ্গে যখন দেখা হলো, তখন বাজারের তালিকার সঙ্গে টাকার হিসাব মেলাতে ব্যস্ত তিনি।
জিজ্ঞেস করতেই উদ্বিগ্ন বেলাল বলেন, 'বাসা থেকে এত হিসাব করে আসলাম। কিন্তু কিছুই তো মিলছে না। বাজারের হিসাব আজকাল মেলাতেই পারি না।'
'বাসা থেকে বাজারের তালিকা নিয়ে আসি। কিন্তু কোনোদিনই সবকিছু নিয়ে যেতে পারি না। টাকায় কুলায় না। পরিমাণে কম কিনতে হয় কিংবা কিছু না কিছু বাদ দিতে হয়,' বলেন তিনি।
কাল তিনি আদা কিনতে পারেননি বলে জানান।
চাকরিজীবী বেলাল মাসে স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়েও তিনি মাস চালাতে পারছেন না বলে জানান।
তিনি বলেন, 'বাসা ভাড়া, ছেলে-মেয়ের পড়ালেখার খরচের পর হাতে যা থাকে, তা দিয়েই সারা মাস পার করতে হয়। এলাকার বাজারে জিনিসপত্রের দাম বেশি, তাই কারওয়ান বাজারে আসি একটু কম দামে কেনার জন্য।'
'তাও গত প্রায় এক বছর হলো, বাজারে এলেই আর কোনো হিসাব মেলাতে পারি না,' যোগ করেন তিনি।
এক সপ্তাহের বাজার করতে আড়াই হাজার টাকা নিয়ে এসেছিলেন তেজকুনিপাড়ার বাসিন্দা আব্দুল ওহাব। তিনি বলেন, 'গত এক-দেড় বছর ধরে জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। কিন্তু আমাদের আয় তো বাড়েনি। পাঁচ বছর আগেও ১০০০-১২০০ টাকায় যে বাজার করতে পারতাম, এখন আড়াই হাজার টাকায়ও তা হয় না।'
বেশ কয়েকজন ক্রেতা জানান, গত বছরের তুলনায় বিভিন্ন জিনিসপত্রের দাম দেড়গুণ থেকে দুইগুণ বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)