‘বাংলাদেশে ঢাকার পর দ্বিতীয় শহর নেই’
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পরিকল্পনাবিদদের চিন্তাভাবনা জমিদারদের মতো বলে মন্তব্য করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, কোনও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা উঠলেই ধরা হয় ১০০ একর জমি লাগবে, সচিবদের জন্য পাঁচ হাজার বর্গফুটের বাসা বানাতে হবে। অথচ উন্নত দেশ জাপানেও এসব অনেক ছোট পরিসরে করা হয়।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) কার্যালয়ে ‘নগরায়ণ এবং বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশীদ আলম।
হোসেন জিল্লুর বলেন, ভবিষ্যতে জমি ব্যবস্থাপনার বড় গবেষণাকেন্দ্র হতে পারে জেনেভা ক্যাম্প। অল্প জমির ভেতর কীভাবে বহুমাত্রিক ব্যবহার করা যায়, সেটার সেরা উদাহরণ এটি।
তিনি আরও উল্লেখ করেন, বিকেন্দ্রীকরণকে কার্যকর করতে হলে স্থানীয় সরকারকে শুধু দায়িত্ব নয়, প্রকৃত ক্ষমতাও দিতে হবে।
রাজনৈতিক কাঠামোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, নগরায়ণের পাশাপাশি রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণও জরুরি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ নিয়ে কোনও টেবিলে আলোচনাই হয় না।
ঢাকার বাইরে বিকল্প শহরের অভাবকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে হোসেন জিল্লুর বলেন, বাংলাদেশে ঢাকার পর দ্বিতীয় শহর নেই। একসময় চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ছিল। সেখানে রেলওয়ে ও নৌবাহিনীর প্রধান কার্যালয় ছিল। কিন্তু নীতি কেন্দ্রীভূত হওয়ায় এগুলো সরিয়ে নেওয়া হয়েছে। মফস্বল এলাকায় জেলা স্কুল ছিল শিক্ষার ভিত্তি। এখন তো ইউনিয়ন চেয়ারম্যানও গ্রামে থাকেন না, তাহলে সেখানে ভালো স্কুল কীভাবে গড়ে উঠবে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)