‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ নিয়ে যেভাবে গুজব ছড়ানো হচ্ছে পশ্চিমবঙ্গে
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
অনেক ভিডিও ক্লিপও ছড়িয়েছে অনলাইনে, যেখানে দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হতেই 'বাংলাদেশি রোহিঙ্গারা পালাচ্ছে'। সেই সব ক্লিপ দেখেই বোঝা যাচ্ছে যে সেগুলো ভুয়া। আবার ইউটিউবার ও গণমাধ্যমের একাংশ 'বাংলাদেশি' কি না, বা বৈধ নথি আছে কি না, সেসব জানতে চাইলে কয়েকটি ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাদের গালিগালাজ করছেন, এরকম ভিডিও-ও দেখা গেছে।
এই ক্লিপগুলো ছাড়া আরও কয়েকটি ঘটনা জানা যাচ্ছে, যেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গা খুঁজতে দেখা যাচ্ছে কলকাতার গণমাধ্যমের একাংশ এবং বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলের সাংবাদিককে। ওইসব সামাজিক মাধ্যমে অভিযোগ তোলা হচ্ছে যে ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, তারই প্রেক্ষিতে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশি এবং রোহিঙ্গারা 'পালিয়ে' চলে গেছেন।
ইউটিউবার এবং সিনিয়র সাংবাদিকদের একাংশ বলছে যে, এধরনের নাটকীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে নিজেদের 'ভিউ' বাড়াতে – যা আসলে তাদের রোজগারের পথ। কিন্তু প্রশ্ন উঠছে যে কে বাংলাদেশি, কে রোহিঙ্গা, কার কাছে বৈধ নথি আছে, কার নেই, সেসব যাচাই করার অধিকার সংবাদ মাধ্যমের আদৌ আছে কি না।
সিনিয়র সাংবাদিক ও ইউটিউবারদের একাংশ বলছে, সাংবাদিকদের এটা কাজ নয়। আবার অন্য একটি মত হলো স্বাধীনভাবে কেউ যদি কাজ করতে গিয়ে কিছুটা নাটকীয় উপস্থাপনা করেন এবং মানুষ যা দেখতে চাইছে, সে রকম ভাষ্য দেখানো হয়, তাহলে আপত্তির কী আছে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)