‘নৌকার বাইরে কোনো পাখিকে ভোট দিলে পিটিয়ে চামড়া তুলে নেব’
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফের নির্বাচনী সভায় নারী ভোটার ও স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে হুমকি দিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিয়েছেন এক পৌর কাউন্সিলর। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে সেটি পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। প্রকাশ্যে সভায় এ ধরনের বক্তব্য নিয়ে চলছে সমালোচনা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সামনেই প্রকাশ্যে নৌকায় সিল মারতে বললেন কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু। তিনি বলেন, ‘নাহলে পিটিয়ে..... চামড়া তুলে নেওয়া হবে।’ তার এ ধরণের বক্তব্যের প্রায় পাঁচ মিনিটের একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জুমুয়াবার রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া দিণমনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফের এক নির্বাচনী পথসভায় এ বক্তব্য দেন বিচ্ছু।
জানা গেছে, জুমুয়াবার রাতে কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নৌকার সমর্থনে আড়ুয়াপাড়া দিণমনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক নির্বাচনী সভার আয়োজন করে।
ওই পথসভায় শেখ কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু তার বক্তব্যে বলেন, ‘প্রত্যেক ওয়ার্ডেই দু-চারটে লোক থাকে। তাদের উদ্দেশ্য হলো নৌকার ব্যাচ পরে ওই কি পাখি আছে, সেই পাখিকে ভোট দেবে। সেইসব লোকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, নেতা আপনার কাছে আমি অনুমতি চাই। এই সকল লোক যদি ধরা পড়ে। আমরা কিন্তু পিটাইয়ে তাদের ....চামড়া তুলে ফেলব।’
বিচ্ছু আরও বলেন, ‘ভোটের দিন সকালে বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে আমার বলা। আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে চলে আসবেন। এসে কোনো কথা নাই। একদম নৌকার ওপর দাম করে ওপেন সিল মারবেন। নৌকার ওপর সবার সামনেই সিল মারবেন, হানিফ সাহেবকে সিল মারবেন। আমার কথা হচ্ছে আপনাদের বিপদ-আপদে আমরা থাকি। আর আমাদের বিপদ-আপদে তারা (মঞ্চের নেতাদের দিকে ইঙ্গিত করে) থাকেন। ওই কারণে আমাদের মাজা (কোমর) যদি শক্ত থাকে তাহলেই তো আপনাদের বিপদ-আপদে উদ্ধার করব। তাই আমাদের মাজা শক্ত করতে হলে হানিফ সাহেবকে এই ওয়ার্ডে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আমরা হলাম পিঁপড়ার মত। আমরা যেদিকে যাই, এই ওয়ার্ডের লোকজন পিঁপড়ার মত আমাদের পিছে পিছে যায়। আমরা নৌকার দিকে যাচ্ছি, আমাদের লোকজনও নৌকার দিকে যাবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












