‘দলগুলোর কার্যকর অঙ্গীকার আদায়ে সরকার-কমিশন অনেকটাই ব্যর্থ’
, ২৭ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অনিশ্চয়তা, উৎকন্ঠা, হামলা ও সংঘর্ষের পথ পেরিয়ে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। তবে সংলাপে অংশ নেয়া ৩৩ দলের মধ্যে ২৪টি দল সনদে স্বাক্ষর করেছে। সনদে বাস্তবায়নের আইনী ভিত্তি না থাকায় গণঅভুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের দল এনসিপি অনুষ্ঠানে যায়নি। আর স্বাধীনতা ঘোষণাপত্র সনদে না থাকায় বামপন্থী চার দল অনুষ্ঠান বর্জন করে। আবার অনুষ্ঠানে থাকলেও গণফোরাম সনদে স্বাক্ষর করেনি।
তবে এই সনদ নতুন বাংলাদেশ গড়ার কার্যক্রমকে কতটা এগিয়ে নেবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেছেন, ভালো কথা লিখলেই যদি সব ঠিক হয়ে যেত তাহলে বিশ্বে কোনো খারাপ দেশ থাকতো না। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার জন্য খুব সুন্দর সংবিধান লেখা হয়েছিল। কিন্তু সেই সংবিধানের ফলাফল পুতিন।
খসড়া ও স্বাক্ষরিত সনদে একই বিষয়ে দুই অবস্থানের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ঘোষণাপত্র প্রথমে না রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান বলেছেন, স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। এটি জুলাই সনদেও রয়েছে। কিন্তু আবার ১৫০ এর ২ নং অনুচ্ছেদে মুজিবনগর ঘোষণাপত্র বাদ দেয়ার কথা বলা হচ্ছে। ফলে এই দুইটি বিষয় পরস্পরবিরোধী হয়ে যাচ্ছে। এছাড়া, দলগুলোর কার্যকর অঙ্গীকার আদায়ে অন্তর্র্বতী সরকার এবং ঐক্যমত কমিশন অনেকটাই ব্যর্থ বলেও মন্তব্য করেছেন তিনি।
তবে সমালোচনা সত্তে¦ও শীর্ষ দলগুলোর এক হয়ে সনদ স্বাক্ষরকে ইতিবাচক হলেও সবদলকে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যৌক্তিকভাবে ঐক্যমতে আসতে হবে বলে জানান বিশ্লেষকরা।
ড. শাহদীন মালিক বলেছেন, জুলাই সনদ সংবিধানের ওপরে হলে সংবিধান তার জায়গায় থাকবে না। একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাড় করালে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)