‘ডিসি-এসপিরা সৎ হলে রাষ্ট্রের ৬০-৭০ ভাগ কাজ সুন্দরভাবে চলবে’
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের ডিসি, এসপিরা যদি সৎ হয় তাহলে রাষ্ট্রের প্রায় ৬০-৭০ শতাংশ কাজ সুন্দরভাবে চলবে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক’ এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এসময় মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমি যখন প্রথম নির্বাচনী প্রেস কনফারেন্স করেছি আমার জেলা শহরে। তখন আমাকে সবাই বলছে আপনি কি করবেন বলেন প্রতিশ্রুতি দেন। আমি বলছি আমি কি করবো না সে প্রতিশ্রুতি দিতে পারি। আমি সেদিন বলেছি, আমি ডিসি, এসপি, জাজ, ওসি, ইউএনও এদের কাজ করবো না। সবাই এটা অর্থ বুঝতে পারছে না। তার মানে কি? আমাদের রাষ্ট্র কাঠামোতে উন্নয়নের কার্যক্রম করার জন্য রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থাপনা আসে না? বরাদ্দ আসে না? বাজেট আসে না? যে বাজেট আসে রাস্তার জন্য। এটা যদি সুন্দরভাবে প্রয়োগ হয় তাহলে রাস্তাঘাট, স্কুল যথেষ্ট তারা গ্রান্ড পায়। কিন্তু এমপি সাহেবের সুপারিশ, এমপি সাহেবের হস্তক্ষেপ এই সমস্ত কাজে বাধা সৃষ্টি করে। ডিসি নিজে ডিসিশন নিতে পারে না।
তাই আমি বলতে চাই বাংলাদেশে যদি কোনো এমপি না থাকে। শুধু আমাদের যে রাষ্ট্র কাঠামো ব্যবস্থাপনা আছে। ডিসিরা যদি সৎ হয়, এসপি যদি সৎ হয়। বিভিন্ন বিভাগ, পরিদফতর, অধিদফতর যে যেখানে আছে। হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, তারা যদি সৎ হয় তাহলে রাষ্ট্রের শতকরা ৬০-৭০ ভাগ সুন্দরভাবে চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)