‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে প্রতারণার সময় আটক ৩
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ রবি , ১৩৯২ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২১ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ঝিনাইদহে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় তাদের আটক করা হয়।
ঝিনাইদহ ডিবির ওসি জুয়েল ইসলাম জানান, বিথী খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীর কাছে সম্প্রতি জিনের বাদশা সেজে গভীর রাতে আটককৃত প্রতারকরা ফোন করে। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভৌতিক শব্দ শুনতে পান বিথী। তখন কথিত জিনের বাদশা বলে ওঠে “আমি মানুষ না, আমি জিন। তুই জিনের সঙ্গে কথা বলছিস মা। আমি জিনের বাদশা কোহিকাপ শহরের ভাসমান মসজিদ থেকে বলছি। তুই তোর পরিচয় দে মা। তোর মঙ্গল হবে। যদি পরিচয় না দিস, তাহলে পরিবারসহ এখনই ধ্বংস হয়ে যাবি”। বিথী খাতুনের ১২ বছর পর সন্তান হওয়ায় কথিত জিনের বাদশার “এখনই ধ্বংস হয়ে যাবি” কথা শুনে তাদের ফাঁদে পা দেন এবং তাদের ২০ হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করেন। এরপর প্রতারক চক্রটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে বিথী খাতুনকে স্বর্ণ সাদৃশ্য একটি নকল মূর্তি দিতে আসে। গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাদেরকে হাতেনাতে আটক করে।
ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই খালিদ হাসিন (বিপিএম সেবা), এসআই রবিউল ইসলাম, এসআই কামরুজ্জামান ও এএসআই ইখলাচুর রহমান অভিযানের নেতৃত্ব দেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরে একটি মামলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হাত কেটে ফেলব’, সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)