চট্টগ্রাম-মোংলায় নতুন অগ্রগতি, অর্থনৈতিক করিডোরে একমত ঢাকা-বেইজিং
, ১৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ০২ জুলাই, ২০২৬ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চীন ও বাংলাদেশের মধ্যে সরাসরি সংযোগ প্রতিষ্ঠা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের সম্ভাবনা নিয়ে নতুন বিকল্প অনুসন্ধানে সম্মত হয়েছে ঢাকা ও বেইজিং। চীনের মতে, এসব উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন কৌশলগত সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে বলেও জানানো হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২২-২৬ জুন চীন সফরের ফলাফল তুলে ধরে সে জানায়, দুই দেশ সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের সম্ভাবনা নিয়ে নতুন বিকল্প অনুসন্ধানে সম্মত হয়েছে। তার মতে, এসব উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন কৌশলগত সুযোগ সৃষ্টি করবে।
রাষ্ট্রদূত বলেছে, ভবিষ্যতে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময়, সরকার, আইনসভা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি কৌশলগত সংলাপ ব্যবস্থা গঠন এবং কূটনীতি ও প্রতিরক্ষা বিষয়ক '২+২' সংলাপ কাঠামো চালুর সম্ভাবনা নিয়ে কাজ করা হবে।
রাষ্ট্রদূত জানায়, উভয় দেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় উচ্চমানের সহযোগিতা সম্প্রসারণ, উন্নয়ন কৌশলের মধ্যে সমন্বয় এবং সবুজ ও নি¤œ-কার্বন উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, শিল্প ও সরবরাহ শৃঙ্খল, অর্থায়ন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং স্থানীয় পর্যায়ের সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। বন্দর ও পানি সম্পদ উন্নয়নসহ বড় প্রকল্পগুলোও এগিয়ে নেয়া হবে।
বিনিয়োগ সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ চীনে তাদের প্রথম বিদেশী বিনিয়োগ কার্যালয় প্রতিষ্ঠা করবে বলে জানায় সে। এছাড়া বিনিয়োগ ফোরামে চট্টগ্রামে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন উন্নয়নসংক্রান্ত চুক্তি এবং মোংলা পোর্ট ইকোনমিক জোন-সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প যৌথভাবে এগিয়ে নেয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ থেকে চীনে তাজা কাঁঠাল রফতানির জন্য উদ্ভিদ সঙ্গনিরোধ (ফাইটোস্যানিটারি) প্রটোকল এবং বাংলাদেশের রফতানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি যৌথ কর্মপরিকল্পনা সই হয়েছে। এর কার্যকর বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।
তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেছে, তিস্তা প্রকল্পে চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে। নিজেদের সামর্থ্যরে মধ্যে থেকে চীন এ প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখবে এবং সম্ভাব্যতা সমীক্ষাসহ সংশ্লিষ্ট কাজ দ্রুত এগিয়ে নিতে দুই দেশের বিশেষজ্ঞদের সহায়তা করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












