১২ লাখ পথকুকুর নিধন করলো তুরস্ক সরকার
, ১৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ০২ জুলাই, ২০২৬ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
২০২২ সাল থেকে তুরস্কে বেওয়ারিশ কুকুরের সরাসরি আক্রমণে এবং এদের কারণে ঘটা ভয়াবহ ট্রাফিক দুর্ঘটনায় অন্তত ৭৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৪৪ জনই ছিল নিষ্পাপ অবুজ শিশু!
এমন পরিস্থিতিতে সরকার তুরস্কজুড়ে এক বিশাল পথকুকুর ধরার অভিযানে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ কুকুর আটক করেছে।
সম্প্রতি তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আহমেত ইয়াভুজ কারাচা দেশটির পার্লামেন্টের কৃষি, বন ও গ্রামীণ বিষয়ক কমিটিকে এই অভিযানের সর্বশেষ তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে তুরস্কে পথকুকুরের সংখ্যা আনুমানিক ১২ লাখ ৫০ হাজার। এর মধ্যে প্রায় ১২ লাখ কুকুর ইতোমধ্যে আটক করা হয়েছে, যা মোট পথকুকুরের প্রায় ৭৮ শতাংশ।
কারাচা আরও জানান, দেশের নয়টি মহানগরে পথকুকুর সংগ্রহ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে আরও ১০ থেকে ১১টি মহানগরে এই কার্যক্রম নির্ধারিত লক্ষ্যে পৌঁছাবে বলে সরকার আশা করছে।
ইস্তাম্বুলের গভর্নর দাউত গুল গত মে মাসে কড়া ভাষায় আল্টিমেটাম দিয়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, কুকুর অপসারণ করাটা কোনো ঐচ্ছিক ব্যাপার নয়, বরং বাধ্যতামূলক এবং শহরের রাস্তায় একটি বেওয়ারিশ কুকুরও থাকতে দেওয়া হবে না।
এমনকি তিনি আরও সতর্ক করে বলেন, যেসব মেয়রের এলাকায় এই আইন বাস্তবায়নে গড়িমসি করা হবে বা রাস্তা থেকে কুকুর সরাতে ব্যর্থ হবে, সেই মেয়রদের সরাসরি ২ বছর পর্যন্ত জেল দেয়া হবে।
কুকুর সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাকেও দায়ী করেছেন আহমেত ইয়াভুজ কারাচা। তিনি উল্লেখ করেন, দেশের অনেক মানুষ প্রথমে শখ করে কুকুর দত্তক নেন, কিন্তু পরবর্তীতে আবার সেগুলো রাস্তায় ছেড়ে দেন। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।
তাই এই ধরনের ঘটনার বিরুদ্ধে আগামীতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)