‘জনগণের ওপর ট্যাক্স বসানোর অধিকার আপনাদের কে দিয়েছে?’
, ০২রা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯২ শামসী সন , ০২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, জনগণের ওপর ট্যাক্স বসানোর অধিকার আপনাদের কে দিয়েছে? আপনাদের বসানো হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। দয়া করে দেশকে অরাজকতার হাতে তুলে দিয়েন না। ক্ষমতায় থেকে অনেকেই রাজনৈতিক দল করতে চাচ্ছেন। রাজনৈতিক দল করা হোক সমস্যা নেই, কিন্তু যারা দল করতে চাচ্ছেন তারা ক্ষমতায় থাকতে পারবেন না।
তিনি আরও বলেন, বিএনপির সময় একটা বনরুটির দাম ছিল ৫ টাকা, বর্তমানে তা ১৫ থেকে ২০ টাকা। চাল, ডাল, বিদ্যুৎ কোনোকিছুর দামই কমেনি। মেহনতি মানুষরা নিদারুণ কষ্টে রয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে অন্তর্র্বতী সরকারের ছয় মাস পার হয়ে গেছে। আপনারা সময় নিন, সমস্যা নেই। কিন্তু আমাদের বলুন এই ছয় মাসে কি করা হয়েছে। সরকার কিছু করতে পারলে আমরা নির্বাচন চাইতাম না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার দেশ আমার অধিকার কর্তৃক আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৫ বছর বিএনপি লড়াই করেছে কেবল একটা ভোটের জন্য। যে ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। তারা বলতো, তারেক এসে দেশ চালাবে এজন্য ভোট দেব? শেখ হাসিনা বলেছিল, ভোট চান নাকি উন্নয়ন চান? কারণ উন্নয়ন হলেই তো তার ৫০ শতাংশ তাদের পকেটে চলে যায়।
সুতরাং দেশে কোনো গণতন্ত্র ছিল না। এই দেশ কে চালাবে তার সিদ্ধান্ত আসতো ভারত থেকে। সেই ভোটের জন্য ১৫ বছর ধরে লড়াই করলাম। আজ দেখা যাচ্ছে বর্তমান সরকার ভোট নিয়ে টালবাহানা করছে। কারণ হচ্ছে, ভোট দিলে নাকি বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি কি জোর করে ক্ষমতায় চলে আসতে পারবে নাকি! ভোট হলে যদি জনগণ নির্বাচিত করে, তাতে ইউনূস সরকারের আপত্তিটা কোথায়?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)