হামাসের বীরত্ব:
‘গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে ।। আরেকটি সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী
তিন সপ্তাহে মার্কিন বাহিনীর ওপর ৪৬ হামলা, আহত ৫৬
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাদিস ১৩৯১ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দখলদার সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি বাহিনীর গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত দখলদার ইসরালের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার যে ঘোষণা ইয়েমেন দিয়েছিল তা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, দেশটির সেনাবাহিনী ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি স্পর্শকাতর অবস্থান লক্ষ্য করে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এসব অবস্থানের মধ্যে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত শহরের উম্মুর রাশরাশ এলাকার একাধিক সামরিক লক্ষ্যবস্তু রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে এবং হতাহতের ঘটনা ঘটেছে বলে সারিয়ি দাবি করেন।
ইয়েমেনের এই সেনা কর্মকর্তা আবারো জোর দিয়ে বলেন, “যতক্ষণ গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন চলবে ততদিন পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ ধরনের সামরিক অভিযান চালিয়ে যাবে।”
এর আগে বুধবার ইসরাইলের সমর্থনে ইয়েমেন উপকূলে টহলরত একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে দেশটির সশস্ত্র বাহিনী। তারও আগের দিন মঙ্গলবার ফিলিস্তিনি জনগণের প্রতি সংগতি জানিয়ে ইসরাইলের বিভিন্ন টার্গেট লক্ষ্য করে বড় ধরনের ড্রোন অভিযান চালায় ইয়েমেন।
তিন সপ্তাহে মার্কিন বাহিনীর ওপর ৪৬ হামলা, আহত ৫৬
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় সমর্থন ও সহযোগিতার জেরে ইরাক ও সিরিয়ার ঘাঁটিতে গত তিন সপ্তাহে ৪৬ বার হামলার শিকার হয়েছে মার্কিন ও জোট বাহিনী। এসব হামলায় ৫৬ জন আহত হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা সদর দফর পেন্টাগন মধ্যপ্রাচ্যে আমেরিকান সৈন্যদের সর্বশেষ হামলার হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ১৭ অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও জোট বাহিনী ‘কমপক্ষে ৪৬ বার হামলার শিকার হয়েছে। এর মধ্যে ইরাকে ২৪ বার এবং সিরিয়ায় ২২ বার হামলা হয়েছে। ড্রোন ও রকেট দিয়ে এসব হামলা চালানো হয়েছে।
এসব হামলায় মোট ৫৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। সূত্র: বিবিসি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












