‘গরুর গোস্তে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব
, ০৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
(ধারাবাহিক পর্ব- ০৩)
হযরত ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
سيف بن مسكين السلمي البصري يروي عن سعيد بن أبي عروبة قال الدارقطني ليس بالقوي وقال ابن حبان يأتي بالمقلوبات والأشياء الموضوعات لا يحل الاحتجاج به لمخالفته الأثبات
অর্থ: সাঈফ ইবন মিসকীন আস সুলামী আল বছরী। তিনি সাঈদ ইবনে আবী আরূবাহ উনার থেকে বর্ণনা করতেন। হযরত দারা কুত্বনী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি শক্তিশালী নয়। হযরত ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি হাদীছ শরীফ পরিবর্তন করে বর্ণনা করতেন এবং বানোয়াট জাল হাদীছ বর্ণনা করতেন। প্রমাণের বিপরীতে উনার বর্ণনাকে দলীল হিসেবে পেশ করা জায়িয নেই। (আদ দুআফা ওয়াল মাতরূকীন ২/৩৫)
হযরত ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
سيف بْن مِسْكين السّلمِيّ شيخ من أهل الْبَصْرَة يروي عَن سَعِيد بْن أَبِي عرُوبَة وَمعمر بْن يَزِيد عَن قَتَادَة يَأْتِي بالمقلوبات والأشياء الموضعات لَا يحل الِاحْتِجَاج بِهِ لمُخَالفَته الْأَثْبَات فِي الرِّوَايَات عَلَى قلتهَا
অর্থ: সাঈফ ইবনে মিসকীন আস সুলামী। যিনি ছিলেন বছরার শায়েখ। তিনি সাঈদ ইবনে আবী আরূবাহ এবং মা’মার ইবনে ইয়াযীদ উনাদের মাধ্যমে হযরত কাতাদাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করতেন। তিনি হাদীছ শরীফ পরিবর্তন করে বর্ণনা করতেন এবং বানোয়াট জাল হাদীছ বর্ণনা করতেন। কাজেই প্রমাণিত বিষয়ের বৈপরীত্যের কারণে উনার বর্ণনা দিয়ে দলিল পেশ করা জায়িয নেই। (আল মাজরূহীন ১/৩৪৭)
হযরত আবুল ফযল মুহম্মদ ইবনে ত্বাহির শায়বানী যিনি ইবনে ক্বায়সারানী রহমতুল্লাহি আলাইহি হিসেবে পরিচিত। তিনি বলেন-
وَسَيْفٌ هَذَا كَانَ يَرْوِي الْمَوْضُوعَاتِ عَلَى الثِّقَاتِ لا يَحِلُّ الاحْتِجَاجُ بِهِ
অর্থ: সাঈফ ইবনে মিসকীন এমন একজন রাবী যিনি নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিপরীতে বানোয়াট জাল হাদীছ বর্ণনা করতেন। উনার বর্ণনা দিয়ে দলীল পেশ করা জায়িয নেই। (তাযকিরাতুল হুফফায ৭৫ পৃষ্ঠা)
হযরত ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি উক্ত হাদীছ শরীফ উনার সনদ সম্পর্কে বলেন-
قلت بل سنده ضعيف والمسعودي اختلط والحديث منقطع
অর্থ: আমি বলি, বরং এর সনদ দুর্বল। আর মাসঊদী (এই সনদের আরেকজন রাবী) তিনি বর্ণনার ক্ষেত্রে তালগোল পাকিয়ে ফেলতেন। এই হাদীছটা মুনক্বাতী। (আল আজউইবাতুল মারদ্বিয়াহ ১/২৩)
হযরত যারকাশী রহমতুল্লাহি আলাইহি তিনি এই হাদীছ পর্যালোচনা করতে যেয়ে বলেন-
قلت بل هو منقطع وفي صحته نظر فإن في الصحيح ان النبي صلى الله عليه وسلم ضحى عن نسائه بالبقر وهو لا يتقرب بالداء
অর্থ: আমি বলি, বরং এটা মুনক্বাতী হাদীছ। ছহীহ হওয়ার বিষয়ে বিতর্ক রয়েছে। কেননা পবিত্র ছহীহ হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পক্ষ থেকে গরু কুরবানী করেছেন। কাজেই তিনি এমন কিছুর মাধ্যমে মহান আল্লাহ পাক উনার নৈকট্য মুবারক হাছিল করেননি, যার মধ্যে রোগ রয়েছে। অর্থাৎ গরুর গোশতে রোগ নেই এটাই প্রমাণিত। (আত তাযকিরাহ ফিল আহাদীছিল মুশতাহিরাহ ১৪৮ পৃষ্ঠা)
উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টই প্রমাণিত হলো, এই সনদের দুইজন রাবীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একজন শক্তিশালী নন, হাদীছ শরীফ পরিবর্তন করে বর্ণনা করতেন, জাল হাদীছ বর্ণনা করতেন বলেও অভিযোগ রয়েছে, তিনি একজন ভিত্তিহীন রাবী। উনার বর্ণিত হাদীছ দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। আরেকজন হাদীছ শরীফ বর্ণনার ক্ষেত্রে তালগোল পাকিয়ে ফেলতেন। উক্ত হাদীছের বিপরীতে ছহীহ ও মুত্তাছিল হাদীছ শরীফ বর্ণিত রয়েছে। যার কারণে উক্ত বর্ণনা পরিত্যজ্য এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তৃতীয় বর্ণনা:
এটা বর্ণনা করেছেন হযরত ইবনে আদী রহমতুল্লাহি আলাইহি তিনি-
حَدَّثَنَا عَبد اللَّهِ بْنُ مُحَمد بْنِ يَاسِينَ، حَدَّثَنا مُحَمد بْنُ مُعَاوِيَةَ الأنماطي، حَدَّثَنا مُحَمد بْنُ زِيَادٍ الطَّحَانُ عَنْ مَيْمُونٍ، عنِ ابْنِ عَبَّاسٍ رضى الله تعالى عنه قَال قَال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمْنُ الْبَقَرِ وَأَلْبَانُهَا شفاء ولحومها داء.
অর্থ: (হযরত ইবনে আদী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,) আমাদের নিকট বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মুহম্মদ ইবনে ইয়াসীন, তিনি বলেন, আমাদের নিকট বর্ণনা করেছেন, মুহম্মদ ইবনে মুআবিয়াহ আনমাত্বী, তিনি বলেন, আমাদের নিকট মুহম্মদ ইবনে যিয়াদ আত্ব তহহান তিনি মায়মূন থেকে বর্ণনা করেছেন, তিনি হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, গরুর ঘি ও দুধে রয়েছে শেফা আর গোশতে রোগ রয়েছে। (আল কামিল ফী দুআফায়ির রিজাল ৭/৩০০) (চলবে)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১২)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (১)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন খুলুকুন ‘আযীম উনার অধিকারী (৪)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৯)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৪)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












