দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
‘কৌশলগত ধৈর্যের যুগ শেষ; যুদ্ধে ইসরাইল পরাজিত’
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৬ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৩ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ইহুদিবাদী ইসরাইলের ওপর ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার মধ্যদিয়ে কৌশলগত ধৈর্য ধারণের যুগ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্টের দপ্তরের রাজনীতি বিষয়ক উপ মুখ্য কর্মকর্তা মোহাম্মাদ জামশেদি।
গত রোববার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরাইলের বিরুদ্ধে ব্যাপকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
‘সত্য প্রতিশ্রুতি’ নামে চালানো এই পাল্টা হামলায় ইসরাইলের বহু সামরিক ঘাঁটি ও বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সম্পর্কে জামশেদি তার পোস্টে বলেন, ইরানের বিজয়ী অভিযান ‘সত্য প্রতিশ্রুতি’র অর্থ হলো কৌশলগত ধৈর্যের যুগ শেষ হয়েছে এবং যুদ্ধে ইসরাইলি কৌশল পরাজিত হয়েছে।
তিনি বলেন, ইরানের এই সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে গেছে। প্রেসিডেন্টের দপ্তরের এই কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরাইল যদি আবার ইরানি নাগরিক এবং সম্পদের ওপর হামলা চালায় তাহলে সরাসরি এবং শাস্তিমূলক জবাব পাবে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি জানান, ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তাতে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা ঘাঁটিগুলো এবং নেভাতিম বিমানঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নেভাতিম ঘাঁটিতে ইসরাইল এফ-৩৫ জঙ্গিবিমান রাখে এবং এখান থেকেই বিমান উড়ে সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছিল।
জেনারেল বাকেরি বলেন, ইরানের হামলার লক্ষ্য অর্জিত হয়েছে এবং ইহুদিবাদীদের কথিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সঠিকভাবে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












