‘কিলিং জোন’ গাজীপুর
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পোশাক শিল্পের জন্য খ্যাত গাজীপুর সাম্প্রতিক একাধিক হত্যাকা-ের নতুন করে আলোচনায় এসেছে। গত ৮ দিনে ১২টি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এখানকার নিরাপত্তা ব্যবস্থার নাজুক পরিস্থিতিও হচ্ছে আলোচিত। অপরাধ বিশ্লেষকরা বলছেন, গাজীপুরে নৃশংসতা ও হত্যার ঘটনা বৃদ্ধির বড় কারণ মাদকের বিস্তার, বিশাল অস্থায়ী ও ভাসমান জনগোষ্ঠী আর পারিবারিক কলহ। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও একই সুরে কথা বলেছেন।
জেলার পরিসংখ্যান অনুযায়ী, মাত্র ৩৮ শতাংশ মানুষ নিজের বাড়িতে বসবাস করেন; বাকি সবাই ভাড়া বা অন্য জেলা থেকে এখানে এসেছেন। টঙ্গীর ১৭টি বস্তি, বিশেষ করে বস্তি- অপরাধ ও মাদক ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কিছুদিন পর পর অভিযান পরিচালনা করলেও অপরাধীরা ফের সক্রিয় হয়ে উঠে। বস্তিতে নিয়মিত মাদক বিক্রি, অস্ত্র ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া অসমাপ্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প (বিমানবন্দর-গাজীপুর সড়ক) অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। উড়াল সেতু, সিঁড়ি ও র্যাম্প এলাকায় প্রতিনিয়ত ছিনতাই-খুনের ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে জানা গেছে, গাজীপুরে সংঘটিত অপরাধের অধিকাংশই বিআরটি প্রকল্প এলাকা ঘিরে।
গাজীপুরের অপরাধ প্রবণতা শুধু হত্যাকা- নয়। ছিনতাই, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবহার ও অসমাপ্ত নগর প্রকল্প দখল নিয়ে হানাহানি ঘটছেই। আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের চেষ্টা থাকলেও পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। এলাকাবাসী বলছেন, জেলায় হঠাৎ করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পাশাপাশি দেখা দিয়েছে সামাজিক অবক্ষয়। সমাজটা অসুস্থ হয়ে পড়েছে। একের পর এক হত্যাকা-ে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের, তারা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর দেখতে চান। এলাকার সমাজকর্মী আরিফুল ইসলাম বলেন, সমাজে মাদক বেড়েছে। মাদকের পাশাপাশি বিয়েবহির্ভূত সম্পর্কের ঘটনা রয়েছে। মূলত মাদকে আসক্ত মানুষই অনেক অপকর্ম করছে। পাশাপাশি অটোরিকশা ছিনতাইকারীও বেড়েছে- যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, বিপুলসংখ্যক ভাসমান মানুষের কারণে অপরাধ বেড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা অপরাধীরা গাজীপুরে গা-ঢাকা দেয়। তারা একসময় অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ে, এরপর অন্যত্র চলে যায়। এজন্য র্যাবের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুসারে, অপরাধে জড়িতদের অধিকাংশের নামে থানায় মামলা রয়েছে। অনেকে জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার -প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাড়ে ৬ লাখ জেলে পরিবারের জন্য ১,৫৫৭ মে. টন চাল বরাদ্দ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে চুনকুটিয়ায়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে গত ৫ বছরে কমেছে ইলিশ উৎপাদন, বাড়ছে শঙ্কা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেনারেলের দায়মুক্তি প্রতিবেদনটি বিভ্রান্তিকর -বিজিবি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












