‘কিছু মিডিয়া অভ্যুত্থানের পরিচিত মুখদের চরিত্র হননের চেষ্টা করছে’
, ১৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
কিছু মিডিয়া জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখদের চরিত্র হননের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ।
গত সোমবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় জামিনে মুক্তি পাওয়া সুরভীর বাসায় তাকে দেখতে গিয়ে সাংবাদিকদের সে এ কথা বলেছে।
নাহিদের দাবি, তাহরিমা জান্নাত সুরভীকে মিথ্যা মামলায় জেলে দেয়া হয়েছিল। আপনারা জানেন, তার বয়স লুকিয়ে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ও আমাদের জুলাইয়ের জনতা এ বিষয়ে সরব প্রতিবাদ করে। পাশাপাশি গাজীপুরের নাগরিক পার্টির নেতৃবৃন্দ ও আইনজীবীদের প্রচেষ্টায় তার রিমান্ড বাতিল করে জামিন দিয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, সুরভী যদি অন্যায় করেও থাকেন তাহলে দেশের নাগরিক হিসেবে সুবিচার পাওয়ার কথা ছিল তার, তিনি তা পাননি। আমরা পরবর্তীতে জানতে পেরেছি পুরো ঘটনাটি ছিল বানোয়াট।
বক্তব্যের এক পর্যায়ে নাহিদ কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করে বলেছে, ‘কিছু কিছু মিডিয়া জুলাই গণ-অভ্যুত্থান পরিচিত মুখদের চরিত্র হননের চেষ্টা করছে। তাহরিমা জান্নাতের ঘটনাটি তারই ধারাবাহিক একটি প্রচেষ্টা।’
‘কয়েকটি মিডিয়া আমরা লক্ষ্য করেছি, জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের কোনো কিছু পেলেই সত্য-মিথ্যা যাচাই-বাছাই না করেই ঢালাওভাবে প্রচার করে। নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে, জুলাইয়ের নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে’- যোগ করে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)