‘কঠোর হামলার’ বার্তা দিয়ে ড্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্ত
, ১৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এ পরিস্থিতিতে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন।
ফোনালাপগুলোতে তেহরান যুক্তরাষ্ট্রকে যেকোনও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়। একই সঙ্গে ইরান পুনর্ব্যক্ত করে, দেশটির সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যেকোনও হামলার জবাবে তারা ‘দৃঢ়ভাবে’ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
এদিকে, এসব কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলসংক্রান্ত নিয়ম উপেক্ষা করে এবং তেহরানের দৃষ্টিতে অননুমোদিত রুট দিয়ে জাহাজ চলাচলের নির্দেশ দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ওয়াশিংটন।
এ ছাড়া, বাণিজ্যিক জাহাজ ব্যবহার করে হরমুজ প্রণালিতে সামরিক চলাচল গোপন করা, নতুন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ আরোপ এবং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ভিত্তি দুর্বল করছে বলেও অভিযোগ করেছে তেহরান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












