‘এই সরকারও মানবতাবিরোধী অপরাধে জড়ালে, কেন বিচার হবে না?’
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আসাদুজ্জামান দেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।
অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ সংসদে পাস না হওয়ার পরিপ্রেক্ষিতে চলছে আলোচনা। এসব বিষয়ে কথা বলেছেন আইনমন্ত্রী।
অন্তবর্তীকালীন সরকারের তৈরি অধ্যাদেশ সম্পর্কে তিনি বলেন, এই অধ্যাদেশ তো একটা জগাখিচুড়ি কাজ হয়েছে। কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হলে স্যুেয়ামোটো (স্বপ্রণোদিত) বা কারও অভিযোগের ভিত্তিতে আমলে নিতে পারবে কমিশন। কোনো ঘটনার অনুসন্ধান ও তদন্ত দুইভাবে এগোনোর সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে অনুসন্ধান প্রতিবেদন কত দিনের মধ্যে দিতে হবে তা থাকলেও অনুসন্ধান শুরুর কোনো সময়সীমা নেই।
অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পেলে সেটা তদন্তে দেবেন। কিন্তু অনুসন্ধান প্রতিবেদনের কত দিনের মধ্যে তদন্তে দেবেন, সেটা উল্লেখ নাই, তবে তদন্ত প্রতিবেদন কত দিনের মধ্যে দেবেন সেটা আছে। এরপর দুই পক্ষের মধ্যে শুনানি করে কমিশনের জরিমানা করার ক্ষমতা রাখা হলেও জরিমানার ভিত্তি ও কত টাকা জরিমানা হবে, সেটা উল্লেখ নেই।
দ্বিতীয়ত, কমিশন ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে। কিন্তু কত টাকা ক্ষতিপূরণ, কী ক্ষতিপূরণ হবে তার কোনো গাইডলাইন নাই। তৃতীয়ত, কমিশন ভুক্তভোগীকে পরামর্শ দিতে পারবে। চতুর্থত, কমিশন নিজে বাদী হয়ে মামলা করতে পারবে। কোয়াসি জুডিশিয়াল বডির (আধা বিচারিক সংস্থা) মতো কাজ পরিচালনার পর কারও পক্ষে মামলার বাদী হওয়ার যুক্তি কী? তাহলে দুই পক্ষকে নিয়ে বসার দরকারটা কী?
আইসিটি সম্পর্কে তিনি বলেন, এই সরকারও যদি মানবতাবিরোধী অপরাধে জড়ায়, কেন বিচার হবে না? আইসিটি ল ইজ পারপিচুয়াল, আনলেস ইট রিপিলড (আইসিটি আইন চিরস্থায়ী, যদি না এটি বাতিল করা হয়)।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার -প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাড়ে ৬ লাখ জেলে পরিবারের জন্য ১,৫৫৭ মে. টন চাল বরাদ্দ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে চুনকুটিয়ায়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে গত ৫ বছরে কমেছে ইলিশ উৎপাদন, বাড়ছে শঙ্কা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেনারেলের দায়মুক্তি প্রতিবেদনটি বিভ্রান্তিকর -বিজিবি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)