‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৪ জুন, ২০২৬ খ্রি:, ৩১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মূল্যস্ফীতির চাপ কমানো, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম বাড়ানোর লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে, দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই মেগা বাজেটকে ঘিরে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা বাস্তবায়ন সক্ষমতা, উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা ও ঋণনির্ভরতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তাদের মতে, ঘোষিত উদ্যোগগুলো ইতিবাচক হলেও এর কাক্সিক্ষত সুফল সম্পূর্ণ নির্ভর করবে কার্যকর বাস্তবায়নের ওপর।
‘প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি দেয়ার আংশিক সদিচ্ছা দেখা গেলেও এতে কৌশলগত গভীরতার অভাব রয়েছে’- মন্তব্য করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলন, বাজেটে কিছু ‘খ-িত আন্তরিক প্রচেষ্টা’ থাকলেও অর্থনীতিকে নতুন গতিপথে নেওয়ার সুস্পষ্ট রূপরেখা অনুপস্থিত। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও সেবার মানোন্নয়নের কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়নি।
তিনি আরও উল্লেখ করেন, বাজেটের প্রায় ৬৬ শতাংশই পরিচালন খাতে বরাদ্দ রাখায় সরকারি ব্যয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। ব্যাংকিং খাতের সংস্কার উদ্যোগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি ইসলামী ব্যাংকের বর্তমান অস্থিরতাকে একটি বড় ‘বিশ^াসযোগ্যতার সংকট’ হিসেবে অভিহিত করেন। এর পাশাপাশি ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন ও তার বাস্তবায়ন নিয়েও গভীর সংশয় প্রকাশ করেন এই অর্থনীতিবিদ।
রপ্তানি প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামানো একটি ইতিবাচক পদক্ষেপ, যা ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল। তবে, বৈশি^ক প্রতিযোগিতার চাপ এবং এলডিসি-পরবর্তী বাস্তবতায় রপ্তানিকারকদের সক্ষমতা পুরোপুরি ধরে রাখতে সামনে আরও বেশি সহায়কমূলক
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বিভিন্ন করছাড় ও নীতিগত উদ্যোগ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে। তবে, এসব উদ্যোগের প্রকৃত সুফল নির্ভর করছে সেগুলোর সঠিক ও সময়মতো বাস্তবায়নের ওপর।’
‘সামগ্রিকভাবে বাজেটটিকে শিল্প ও বিনিয়োগের জন্য একটি ইতিবাচক ভিত্তি তৈরির প্রচেষ্টা হিসেবে দেখা যায়। বিশেষ করে রপ্তানিমুখী শিল্পের সক্ষমতা বাড়ানো এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় কিছু পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
তিনি আরও উল্লেখ করেন, রপ্তানি প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামানো একটি ইতিবাচক পদক্ষেপ, যা ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল। তবে, বৈশি^ক প্রতিযোগিতার চাপ এবং এলডিসি-পরবর্তী বাস্তবতায় রপ্তানিকারকদের সক্ষমতা পুরোপুরি ধরে রাখতে সামনে আরও বেশি সহায়কমূলক নীতি প্রয়োজন।
প্রস্তাবিত বাজেটকে ‘ব্যবসাবান্ধব’ উল্লেখ করলেও বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিসিসিআই সভাপতি বলেন, রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দুর্বলতা এবং করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস অনুসন্ধান জোরদার এবং একটি দীর্ঘমেয়াদি জ্বালানি মূল্য কাঠামো প্রণয়নের আহ্বান জানান তিনি। তবে, বাজেট ঘাটতি মেটাতে সরকারের অতিরিক্ত ব্যাংক ঋণনির্ভরতা ব্যাংক খাতের পুনরুদ্ধার এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন।
প্রস্তাবিত বাজেটে আবাসন খাতের জন্য প্রত্যাশিত নীতিসহায়তা ও কার্যকর কোনো প্রণোদনার প্রতিফলন নেই বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির সভাপতি ড. আলী আফজাল বলেন, নির্মাণসামগ্রীর ওপর নতুন কর ও শুল্ক আরোপ, বিশেষ করে রডের ওপর সুনির্দিষ্ট ভ্যাট বসানোর ফলে নির্মাণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে ফ্ল্যাটের দাম এবং সাধারণ ক্রেতাদের ওপর।
তিনি সতর্ক করে বলেন, নির্মাণ ব্যয় বৃদ্ধি ও বিনিয়োগ নিরুৎসাহিত হলে আবাসন খাত আরও সংকুচিত হতে পারে, যা সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












