দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
‘ইসরাইলের কাছে আত্মসমর্পণ নয়, অস্ত্র সমর্পণ নয়’
, ০১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম আন্তর্জাতিক মহলের চাপ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন।
ইসরাইলি হামলায় শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরের মৃত্যুর এক বছর পূর্তিতে দেওয়া ভাষণে কাসেম বলেন, ‘যারা আমাদের অস্ত্র জমা দিতে বলে, তারা আসলে তা ইসরাইলের হাতে তুলে দিতে চায়। আমরা কখনোই ইসরাইলের কাছে আত্মসমর্পণ করব না।’
এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা থামাতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চলমান, এবং ওয়াশিংটন বৈরুতের উপর চাপ দিচ্ছে যেন মন্ত্রিসভার মাধ্যমে হিজবুল্লাহর সম্পূর্ণ নিষস্ত্রীকরণের সিদ্ধান্ত নেয়।
হিজবুল্লাহ কিছুটা অস্ত্র কমানোর চিন্তা করছে বলে গুঞ্জন থাকলেও কাসেম এসব জোরালোভাবে অস্বীকার করেন। তিনি বলেন, ‘যারা আমাদের ড্রোন-মিসাইল সরাতে বলছে, তারা আসলে ইসরাইলের ভীতিকে প্রশমিত করতে চায়। কিন্তু ইসরাইল আমাদের হারাতে পারবে না, লেবাননকে বন্দি করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘লিটানির দক্ষিণে অস্ত্রবিরতি কার্যকর হলেও, আমাদের অস্ত্রনীতি সেই সীমিত চুক্তির বাইরে। আমাদের অস্ত্র লেবাননের অভ্যন্তরীণ বিষয়, এর সঙ্গে ইসরাইলের কোনও সম্পর্ক নেই।’
কাসেম স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে, আমাদের অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে কোনও আলোচনাই হবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের রক্তাক্ত ব্যাগ-জুতা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ভান্ডারে এখনও হাজারো ব্যালিস্টিক মিসাইল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ‘অবিশ^াস’ নিয়ে আলোচনায় বসছে ইরান’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে -ইরানি স্পিকার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রাসী তা-ব, নিহত ৭ গাজাবাসী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ দফার মধ্যে তিন শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, সংলাপ এখন ‘অযৌক্তিক’ -ইরানি স্পিকার
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ ঝাঁপিয়ে পড়তে পারে -কর্মকর্তা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা; ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ব্যারেলপ্রতি ১ ডলার টোল আরোপের পরিকল্পনা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)